Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

৭৬ বছর পর রিয়াল মাদ্রিদের খেলোয়াড় ছাড়াই বিশ্বকাপে স্পেন

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৫ মে ২০২৬, ১৮: ৩৫
৭৬ বছর পর রিয়াল মাদ্রিদের খেলোয়াড় ছাড়াই বিশ্বকাপে স্পেন

বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের দল ঘোষণা করেছে স্পেন। তবে সবচেয়ে বড় চমক হলো— নতুন স্কোয়াডে ঠাঁই হয়নি রিয়াল মাদ্রিদের একজন খেলোয়াড়েরও। কোচ লুইস দে লা ফুয়েন্তে এর পরিবর্তে প্রাধান্য দিয়েছেন রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে। রয়টার্সে প্রকাশিত এক খবরে এ তথ্য জানা যায়।

Advertisement
Advertisement
Advertisement

স্পেনের জাতীয় ফুটবল দলে রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের আধিপত্য আর নেই এবং সেটা বেশ একটা লম্বা সময় ধরে। তবে বিশ্বকাপের দলে একজনও না থাকা বিস্ময়করই। ১৯৫০ সালের পর এবারই প্রথম বিশ্বকাপের দলে কোনো রিয়াল মাদ্রিদের খেলোয়াড় ছাড়াই খেলতে যাচ্ছে স্পেন। বাদ পড়াদের মধ্যে উল্লেখযোগ্য নাম— দুই ডিফেন্ডার দানি কারভাহাল, ডিন হুজিসেন এবং মিডফিল্ডার দানি সেবায়োস।

অবশ্য ফুয়েন্তের দলে রিয়ালের খেলোয়াড়রা আগেও সেভাবে জায়গা করে নিতে পারেননি। বরং তার সময়ে স্পেন জাতীয় দলের মূল কাঠামো এখন অনেকটাই এফসি বার্সেলোনা নির্ভর। বিশ্বকাপ স্কোয়াডেও কাতালান ক্লাবটি থেকে জায়গা পেয়েছেন সর্বোচ্চ আটজন ফুটবলার।

স্কোয়াডে রিয়াল মাদ্রিদের কোনো খেলোয়াড় না থাকার বিষয়টিকে অবশ্য খুব বড় করে দেখতে নারাজ ফুয়েন্তে। সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমি খেলোয়াড় বাছাইয়ের সময় তারা কোন ক্লাবের হয়ে খেলে, সেটা দেখি না। তারা জাতীয় দলের ফুটবলার। সমর্থকদের মতো ক্লাবভিত্তিক আবেগ আমার নেই। আমি শুধু তাদেরই চাই, যারা জাতীয় দলের প্রতিনিধিত্ব করতে গর্ববোধ করে।”

Advertisement
Advertisement
Advertisement

বিশ্বকাপে স্পেন আছে ‘এইচ’ গ্রুপে। তাদের সঙ্গী উরুগুয়ে, সৌদি আরব ও কেপ ভার্দে।

স্পেনের বিশ্বকাপ স্কোয়াড

গোলকিপার

উনাই সিমন, ডেভিড রায়া, হোয়ান গার্সিয়া

ডিফেন্ডার

পেদ্রো পোরো, মার্কোস লরেন্তে, পাও কুবারসি, মার্ক পুবিল, এমেরিক লাপোর্তে, এরিক গার্সিয়া, আলেক্স গ্রিমালদো, মার্ক কুকুরেল্লা

মিডফিল্ডার

রদ্রি, মার্তিন জুবিমেন্দি, গাভি, পেদ্রি, ফাবিয়ান রুইজ, মিকেল মেরিনো, আলেক্স বায়েনা

ফরোয়ার্ড

দানি ওলমো, লামিন ইয়ামাল, ফেরান তোরেস, ইয়েরেমি পিনো, নিকো উইলিয়ামস, ভিক্টর মুনিয়োস, মিকেল ওইয়ারসাবাল, বোরহা ইগলেসিয়াস

বিষয়: ফুটবল২০২৬ বিশ্বকাপরিয়াল মাদ্রিদস্পেন ফুটবলস্পেনবার্সেলোনাফুটবল বিশ্বকাপ
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।