Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

এলএনজি টার্মিনালে মেরামত কাজ, ফের গ্যাসের স্বল্পচাপ

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৫: ১৬
এলএনজি টার্মিনালে মেরামত কাজ, ফের গ্যাসের স্বল্পচাপ

দেশজুড়ে গ্যাস সরবরাহ আবারও হ্রাস পেয়েছে। এক বিজ্ঞপ্তিতে পেট্রোবাংলা জানিয়েছে, দুটি ভাসমান এলএনজি টার্মনালের একটির রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের কারণে দেশের বিভিন্ন স্থানে গ্যাসের স্বল্পচাপ তৈরি হতে পারে।

Advertisement
Advertisement
Advertisement

পেট্রোবাংলা সূত্রে জানা গেছে, আজ বুধবার বেলা ১১টায় মহেশখালী এলএনজি টার্মিনালে অবস্থিত ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) থেকে রিলিকুইফায়েড এলএনজি (আরএলএনজি) সরবরাহ আংশিকভাবে কমানো হয়। বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত মেরামত কাজের সময় গ্যাস সরবরাহ বিঘ্ন হবে। যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি এক্সিলারেট এনার্জি পরিচালিত এফএসআরইউ ইউনিটে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় এই মেরামত কাজ চলছে।

গ্যাস সরবরাহ হ্রাসের প্রভাবে আবাসিক গ্রাহকদের রান্নায় সাময়িক অসুবিধা হতে পারে। একই সঙ্গে শিল্প-কারখানা ও সিএনজি স্টেশনগুলোতেও চাপের তারতম্য দেখা দেওয়ার শঙ্কা রয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে স্বাভাবিক সরবরাহ পুনরায় চালু হবে বলে জানিয়েছে পেট্রোবাংলা।

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি একই টার্মিনাল রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ রাখা হয়েছিল। টানা দুই দিন পর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। কিন্তু এক সপ্তাহ না গড়াতেই আবারও যান্ত্রিক ত্রুটির কারণে গ্যাস সংকট বাড়ার শঙ্কা তৈরি হলো।

Advertisement
Advertisement
Advertisement
বিষয়: এলপি গ্যাসপেট্রোবাংলাএলএনজি
সর্বশেষ
  • ১

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ২

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৩

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

  • ৪

    সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

  • ৫

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

সম্পর্কিত
  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প

  • ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    পশ্চিম ফিলিপাইনের পালাওয়ান দ্বীপের কাছে যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন নিহত এবং ৮০ জনের বেশি নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড। স্থানীয় সময় বুধবার রাতে পালাওয়ানের কোরন এলাকার জলসীমায় এমভি জুন অ্যাস্টার ফেরিতে আগুন লাগে। খবর রয়টার্স।