
মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।
চরচা ডেস্ক

চলমান বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে দেশবাসীর যে কষ্ট ও ভোগান্তি হচ্ছে, তার জন্য দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে সরকার জরুরি ভিত্তিতে কারিগরি ও কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করছে জানিয়ে আগামী কয়েকদিনের মধ্যে গ্যাস সংকটের উল্লেখযোগ্য উন্নতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ শনিবার রাজধানীর ঢাকা-১৭ আসনের মহাখালী ওয়্যারলেস টিঅ্যান্ডটি মাঠে আয়োজিত এক চেক বিতরণ ও দোয়া মাহফিলে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।
বক্তব্যকালে প্রধানমন্ত্রী বিদ্যুৎ বিভ্রাটের কারণে জনগণের দুর্ভোগের বিষয়টি স্বীকার করে বলেন, সরকার এ বিষয়ে পুরোপুরি সচেতন এবং পরিস্থিতি সামাল দেওয়ার পাশাপাশি জ্বালানি খাতের গঠনগত দুর্বলতাগুলো দূর করতে কাজ করছে।
সংকটের পটভূমি ব্যাখ্যা করে তিনি উল্লেখ করেন, এলএনজি সংরক্ষণ ও রিগ্যাসিফিকেশনের সীমিত সক্ষমতার কারণেই এই সাময়িক সংকট তৈরি হয়েছে। বিগত স্বৈরাচারী সরকার গত ১৭ বছরে নতুন কোনো গ্যাস ক্ষেত্র অনুসন্ধান না করে পুরো খাতকে বিদেশি উৎসের ওপর নির্ভরশীল করে রেখে গেছে। তবে নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পরই বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) মাধ্যমে নিজস্ব মাটিতে গ্যাস অনুসন্ধান ত্বরান্বিত করার সিদ্ধান্ত নিয়েছে।
আমদানি নির্ভরতার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, ‘‘আমদানিকৃত এলএনজি সংরক্ষণের জন্য দেশে মাত্র দুটি ভাসমান টার্মিনাল (এফএসআরইউ) সুবিধা রয়েছে। আগের সরকারের আমলে অতিরিক্ত একটি জাহাজের উদ্যোগ নেওয়া হলেও পরবর্তীকালে অন্তর্বন সরকার তা বাতিল করে দেয়। ফলে বিদ্যমান দুটি টার্মিনালের একটিতে আকস্মিক দুর্ঘটনা ঘটলে বর্তমান সংকটের সৃষ্টি হয়। ইতিমধ্যে সেই কারিগরি ত্রুটিগুলো সমাধান করা হয়েছে এবং জাহাজ নির্মাণ ও বাস্তবায়নের কাজ ত্বরান্বিত করতে চীন ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের সঙ্গে সরকার যোগাযোগ রক্ষা করছে।’’
বক্তব্যের শেষভাগে তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকীতে তার প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং দেশের উন্নয়ন ও গণতন্ত্র পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ব্যক্ত করেন।

মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন
রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের
হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প