
মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।
সিরিয়ার রাজধানী দামেস্কে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এই বিস্ফোরণ এমন এক সময়ে হলো যখন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ দেশটি সফর করছেন। যে হোটেলে ফরাসি প্রেসিডেন্টের অবস্থান করার কথা তার খুব কাছেই এই বিস্ফোরণ হয়েছে। তবে তিনি নিরাপদ রয়েছেন।
কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, সিরিয়ার পর্যটন মন্ত্রণালয় ও একটি হোটেলের কাছে এই বিস্ফোরণ ঘটেছে। ওই হোটেলেই মাখোঁর অবস্থান করার কথা ছিল। তিনি বর্তমানে দামেস্ক সফরে রয়েছেন এবং তিনি সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে বৈঠক করেছেন।
সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজন পুলিশ সদস্য রয়েছেন।
নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, দুটি বিস্ফোরক থেকে এ বিস্ফোরণ ঘটে। এতে কয়েকজন আহত হয়েছেন। বিস্ফোরণের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে একটি হোটেলের কাছে একটি গাড়ি থেকে ধোঁয়া ও আগুন উঠতে দেখা যায়।
ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, ফ্রান্সের প্রেসিডেন্ট নিরাপদে রয়েছেন। তিনি কোনো বিস্ফোরণের শব্দ শুনতে পাননি।
এদিকে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, আল-শারা প্রেসিডেন্ট ভবনে মাখোঁকে স্বাগত জানিয়েছেন। বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর মাখোঁই প্রথম ইউরোপীয় ইউনিয়নের শীর্ষস্থানীয় নেতা হিসেবে দামেস্ক সফর করছেন।
এর আগে জুলাইয়ের শুরুতে দামেস্কের একটি ক্যাফেতে বোমা বিস্ফোরণে অন্তত ৯ জন নিহত এবং ২২ জন আহত হয়েছিলেন।

মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন
রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের
হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প