চরচা ডেস্ক

যুক্তরাষ্ট্রের হিউস্টনে এক ফেডারেল ইমিগ্রেশন এজেন্টের গুলিতে গাড়িচালক নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস)।
স্থানীয় সময় মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটেছে বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।
নিহত ব্যক্তির নাম লরেঞ্জো সালগাদো আরাউজো। আইস তাকে একজন মেক্সিকান নাগরিক এবং ‘অবৈধ অভিবাসী’ হিসেবে উল্লেখ করেছে। সংস্থাটির দাবি, ফেডারেল ইমিগ্রেশন কর্মকর্তাদের একটি অভিযান চলাকালীন আরাউজো গ্রেপ্তার এড়ানোর চেষ্টা করেছিলেন।
তবে নিহতের ছেলে রোনালদো সালগাদো হিউস্টনের স্থানীয় গণমাধ্যম টেলিমুন্ডো হিউস্টনকে জানান, তার বাবা ওই দিন সকালে এলাকায় দৈনিক চুক্তিতে কাজ করার জন্য শ্রমিক খুঁজতে বের হয়েছিলেন।
আইস-এর বিবরণ অনুযায়ী, সালগাদো তাদের একটি গাড়িকে ধাক্কা দেন, বারবার দেওয়া মৌখিক নির্দেশ মানতে অস্বীকার করেন এবং একজন আইস কর্মকর্তাকে চাপা দেওয়ার উদ্দেশ্যে নিজের গাড়িটিকে অস্ত্র হিসেবে ব্যবহার করেন। এই সংঘর্ষের একপর্যায়ে আত্মরক্ষার্থে ওই কর্মকর্তা গুলি চালাতে বাধ্য হন এবং গুলিবিদ্ধ চালককে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তিনি মারা যান।