Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

বুদ্ধিজীবী হত্যায় যুক্ত ছিল ভারত: ববি শিক্ষক

বরিশাল প্রতিনিধি

বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ১৭: ৪৮
বুদ্ধিজীবী হত্যায় যুক্ত ছিল ভারত: ববি শিক্ষক

শহীদ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে ভারতের সংশ্লিষ্টতার দাবি করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক।

Advertisement
Advertisement
Advertisement

গতকাল রোববার বরিশাল বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা মিলনায়তনে আলোচনা সভায় এমন মন্তব্য করেন কোস্টাল স্টাডিজ বিভাগের শিক্ষক হাফিজ আশরাফুল হক।

একাত্তর সালে বিজয়ের প্রাক্কালে বুদ্ধিজীবী হত্যার প্রসঙ্গে আশরাফুল হক বলেন, “১৯৭১ সালের ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীদের হত্যা করেছে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া। এ ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নেই।”
রোববার বিকালে রাজধানীর ফার্মগেইটের কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবসের এক আলোচনা সভায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, একাত্তরে বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ডের ঘটনা ‘ভারতীয় সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ’।

একই দিনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরও একই ধরনের বক্তব্যের খবর পাওয় গেল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য শামীম উদ্দিন খানও একই দিনে এক অনুষ্ঠানে বলেন, “আমার প্রশ্ন যে সময় আমি দেশ থেকে পালানোর চেষ্টা করছি, জীবিত থাকব নাকি মৃত থাকব, সে বিষয়ে কোনো ফয়সালা হয়নি; সেই সময়ে পাকিস্তানের যোদ্ধারা বাংলাদেশের বুদ্ধিজীবীদের হত্যা করবে এটা আমি মনে করি রীতিমতো অবান্তর।”

Advertisement
Advertisement
Advertisement

ওই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

এ বিষয়ে হাফিজ আশরাফুল হক সাংবাদিকদের বলেন, “বুদ্ধিজীবী হত্যার বিষয়ে আরও অনুসন্ধান ও পর্যালোচনা প্রয়োজন। পাকিস্তানি বাহিনী তখন নিজেদের পরাজয় নিশ্চিত জেনে আত্মসমর্পণের মাত্র দুই দিন আগে এমন পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটাতে পারত না। ওই সময় ভারতীয় বাহিনী বাংলাদেশে অবস্থান করছিল। তারা মেধাবীরা বেঁচে থাকুক এটা চাইছিল না।”

হাফিজ আশরাফুল হক আরও বলেন, “বাংলাদেশে যদি এক দুই তিন পিস প্রোপার ইন্টেলেকচুয়াল বুদ্ধিজীবী থেকে থাকে, ওসমান হাদি তাদের ভিতর একজন। সমাজে এরা বুদ্ধিজীবী হিসেবে পরিচিত না যেমন সক্রেটিস ও ছিল না।”

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ওই আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. তৌফিক আলম, বিজ্ঞান অনুষদের ডিন ধীমান কুমার রায়, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সানজিয়া সুলতানাসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা।

বিষয়: বুদ্ধিজীবীশিক্ষার্থীবরিশাল বিশ্ববিদ্যালয়শিক্ষকউপাচার্য
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।