Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

কী আছে জঙ্গল সলিমপুরে? কেন এত আলোচনায়?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৫ মে ২০২৬, ১২: ০৪
কী আছে জঙ্গল সলিমপুরে? কেন এত আলোচনায়?

জঙ্গল সলিমপুর। নানা কারণে কয়েক দশক ধরেই আলোচনায় এই নাম। চট্টগ্রামের প্রবেশমুখেই সীতাকুণ্ডের এই জঙ্গল সলিমপুর নিয়ে অনেকের মধ্যে, এমনকি প্রশাসনের মধ্যে কাজ করে নানা রহস্য ও ভীতি। চলতি বছরের শুরুতে, জানুয়ারির ১৯ তারিখে এখানেই সশস্ত্র হামলায় র‌্যাবের উপ-সহকারী পরিচালক মতালেব হোসেন নিহত হন। এরপর থেকে আরও আলোচনায় এই জঙ্গল সলিমপুর।

Advertisement
Advertisement
Advertisement

আলোচনায় থাকা এই জঙ্গল সলিমপুরে নতুন করে র‍্যাবের ক্যাম্পে হামলা করেছে ইয়াসিন বাহিনীর সদস্যরা। র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান সাংবাদিকদের জানান, ২৪ মে দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে ইয়াসিন বাহিনীর সশস্ত্র সদস্যরা র‌্যাব ক্যাম্প ঘিরে ফেলে এবং গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। স্থানীয়রা বলছেন, একই সময়ে জঙ্গল সলিমপুরের আলীনগর এলাকায় পুলিশ ক্যাম্পেও হামলা চালায় দুর্বৃত্তরা।

এই দুই ঘটনার পর জঙ্গল সলিমপুরে বিপুল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে এবং অভিযান চলছে যৌথবাহিনীর।

চট্টগ্রাম শহরের বায়েজিদ বোস্তামী এলাকা থেকে মাত্র দুই কিলোমিটার পশ্চিমে অবস্থিত ৩ হাজার ১০০ একর বিস্তৃত এক দুর্গম পাহাড়ি এলাকা এই জঙ্গল সলিমপুর। অন্তত ২৫ হাজার ঘরবাড়ি রয়েছে এখানে, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ছিন্নমূল ও নিম্নআয়ের মানুষের বাসই বেশি।

Advertisement
Advertisement
Advertisement

সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত এই জঙ্গল সলিমপুরে দীর্ঘদিন ধরে প্রশাসনের কোনো নিয়ন্ত্রণ নেই। এলাকার দুই পাশে পাহাড় এবং মাঝখানে সরু রাস্তার কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চাইলেও অভিযান চালাতে পারেন না।

জঙ্গল সলিমপুরে র‌্যাব ক্যাম্পে ‘ইয়াসিন বাহিনী’র হামলা, চলছে অভিযানjongol-solimpur

গত ১৯ জানুয়ারি র‍্যাব কর্মকর্তা নিহতের পর গত ৯ মার্চ ভোর থেকে সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব ও বিজিবি একসাথে বিশাল অভিযান শুরু করে। প্রায় চার হাজার সদস্যের এই অভিযানে ড্রোন এবং হেলিকপ্টার ব্যবহার করা হয়। এরপর আলোচনা হয় এই জঙ্গল সলিমপুরে র‍্যাব ও পুলিশের স্থায়ী ক্যাম্প করা নিয়ে।

এই জঙ্গল সলিমপুরে বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের মধ্যে প্রায়ই গোলাগুলি ও খুনোখুনির মতো ঘটনার কথা জানা যায়। যৌথ অভিযানের আগ পর্যন্ত জঙ্গল সলিমপুরে একচ্ছত্র নিয়ন্ত্রণ ছিল ‘ইয়াসিন গ্রুপের’ হাতে। এ ছাড়া এলাকায় সক্রিয় রোকন গ্রুপ ও রিদোয়ান গ্রুপ। অভিযোগ আছে, পাহাড় কেটে প্লট বাণিজ্য, অবৈধ বিদ্যুৎ ও পানির সংযোগ দেওয়া এবং মাদক ব্যবসার মতো অপরাধের সাথে জড়িত এই সন্ত্রাসী গ্রুপগুলো।

আওয়ামী লীগ আমলে ২০২২ সালে একবার র‍্যাবের সাথে সন্ত্রাসীদের গোলাগুলি হয় এবং ওই বছরই সলিমপুরে অবৈধ ঘরবাড়ি উচ্ছেদ অভিযান শেষে জেলা প্রশাসনের লোকদের বাধা দেওয়া হয়। একই বছর আলীনগরে অবৈধ বসতি ভাঙতে গেলে আলীনগরের সন্ত্রাসীরা পুলিশের ওপর হামলা চালায়।

ওই বছরই জঙ্গল সলিমপুর এলাকায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের শাখা, মডেল মসজিদ, স্পোর্টস ভিলেজ ও নভোথিয়েটারসহ বিভিন্ন প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু জঙ্গল সলিমপুরের নিয়ন্ত্রণ প্রশাসনের হাতে না থাকায় প্রকল্পগুলোর কোনো অগ্রগতি হয়নি।

বিষয়: প্রশাসনহামলাসীতাকুণ্ডচট্টগ্রামসন্ত্রাসী
সর্বশেষ
  • ১

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ২

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৩

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৪

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৫

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।