Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

মিরপুরে উচ্ছেদ অভিযানে পুলিশের ওপর হামলা, পরে আবারও উচ্ছেদ

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২০ মে ২০২৬, ১৯: ৪০
মিরপুরে উচ্ছেদ অভিযানে পুলিশের ওপর হামলা, পরে আবারও উচ্ছেদ

রাজধানীর মিরপুরের কালশীর বাউনিয়াবাঁধ এলাকায় অবৈধ বস্তি উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ইসিবি-কালশী সড়কের বাউনিয়াবাঁধ এলাকায় উচ্ছেদ করতে গেলে এ ঘটনা ঘটে।

Advertisement
Advertisement
Advertisement

উচ্ছেদ কার্যক্রম চলাকালে বস্তিবাসীদের হামলায় অন্তত পাঁচ থেকে সাতজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

এসময় পুলিশকে লক্ষ্য করে লাঠি ও ইটপাটকেল ছুঁড়ে বাসিন্দারা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এরপর দুই ঘণ্টা বিরতি দিয়ে আবারও উচ্ছেদ অভিযান চালায় পুলিশ।

পুলিশ জানায়, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ ও গণপূর্ত অধিদপ্তরের অধিগ্রহণ করা সরকারি জমি এবং পুনর্বাসন জোনের তিন রাস্তার ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছিল। অভিযানে নিরাপত্তার দায়িত্বে ছিল পল্লবী থানা-পুলিশ ও ঢাকা মহানগর পুলিশের প্রটেকশন অ্যান্ড অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) ইউনিটের সদস্যরা।

Advertisement
Advertisement
Advertisement

উচ্ছেদ কার্যক্রম শুরু হলে স্থানীয় বাসিন্দারা একত্রিত হয়ে বাধা দেন। একপর্যায়ে তারা পুলিশ ও গণপূর্ত বিভাগের কর্মকর্তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। এতে ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ সদস্যরা সাময়িকভাবে পিছু হটেন।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মোস্তাক সরকার জানান, দুপুর ১২টার দিকে জাতীয় গৃহায়নের জায়গা উচ্ছেদ করতে গেলে স্থানীয়রা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। ইটপাটকেলের আঘাতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন। আহতদের রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

মো. মোস্তাক সরকার আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল এবং দুপুরের বিরতির পর পুনরায় উচ্ছেদ অভিযান শুরু হয়। সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই এলাকায় প্রায় ১০ থেকে ১৫ হাজার মানুষের বসবাস। কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই প্রশাসন ঘরবাড়ি ভাঙার কাজ শুরু করায় ক্ষোভ ছড়িয়ে পড়ে।

এদিকে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, হামলার মুখে অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যরা দৌড়ে সরে যাচ্ছেন। এসময় বস্তিবাসীদের একটি অংশকে তাদের পিছু ধাওয়া করতেও দেখা যায়।

বিষয়: বস্তিউচ্ছেদগণপূর্ত বিভাগসরকারমিরপুর
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    নারী এশিয়া কাপের অলিখিত নিয়ম হল, টুর্নামেন্ট জিততে হলে অন্তত একবার হলেও ভারতকে হারাতেই হবে। সাতবারের চ্যাম্পিয়ন দলটিকে হারিয়েই ৮ বছর আগে নিজেদের প্রথম ও একমাত্র এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবারের আসরে অবশ্য সেমিফাইনালেই সাক্ষাৎ হচ্ছে দুই দলের। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা নিগার সুল

  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।