Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

সার্ক পুনরুজ্জীবনে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ১৯: ৩১
সার্ক পুনরুজ্জীবনে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
সার্ক মহাসচিব রাষ্ট্রদূত মো. গোলাম সারওয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে আজ সোমবার বিদায়ী সাক্ষাৎ করেন। ছবি: ইউএনবি

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ককে পুনরুজ্জীবিত করার প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। একই সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় এ ক্ষেত্রে আরও সক্রিয় ভূমিকা পালনের আগ্রহ প্রকাশ করেছে।

Advertisement
Advertisement
Advertisement

আজ সোমবার তিনি এ কথা বলেন। শামা ওবায়েদ সার্ককে কার্যকর করতে ধারাবাহিক রাজনৈতিক সম্পৃক্ততা, সাংস্কৃতিক উদ্যোগ এবং বৃহত্তর অংশীজনদের সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করেন।

সার্ক মহাসচিব রাষ্ট্রদূত মো. গোলাম সারওয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে গেলে এসব বিষয় নিয়ে আলোচনা হয়।

বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উভয়পক্ষ সার্ক প্রক্রিয়াকে পুনরুজ্জীবিত করা এবং দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা জোরদার করার জন্য নতুন করে রাজনৈতিক মনোযোগ ও ধারাবাহিক প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরে।

প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা আছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রীshama-obayed

সার্কের মহাসচিব সংস্থাটির বর্তমান পরিস্থিতি সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করেন। তিনি বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

মহাসচিব জানান, সার্কের নিয়মিত কার্যক্রম এবং উন্নয়ন সহযোগীদের সহায়তায় পরিচালিত বিভিন্ন কর্মসূচি অব্যাহত রয়েছে। এ ছাড়া, ২০২৬ সালের শেষ নাগাদ সার্ক ডেভেলপমেন্ট রিপোর্ট প্রকাশিত হওয়ার কথা রয়েছে।

প্রতিমন্ত্রী রাষ্ট্রদূত সারওয়ারের নেতৃত্বের জন্য বাংলাদেশের কৃতজ্ঞতা প্রকাশ করেন। তার মেয়াদে অর্জিত অগ্রগতির ধারাবাহিকতা তার উত্তরসূরির সময়েও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ ক্ষেত্রে বাংলাদেশ তার সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখবে বলেও জানান।

তিনি রাষ্ট্রদূত সারওয়ারের মেয়াদ যেন সুন্দরভাবে শেষ হয় এবং তার উত্তরসূরির কাছে দায়িত্ব হস্তান্তর যেন সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন হয়, সে জন্য শুভকামনা জানান।

বিষয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীপররাষ্ট্র মন্ত্রণালয়রাষ্ট্রদূতবাংলাদেশদক্ষিণ এশিয়া
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প