Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

না ফেরার দেশে বীরাঙ্গনা যোগমায়া মালো

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ১৭: ০৩
না ফেরার দেশে বীরাঙ্গনা যোগমায়া মালো

মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি দিলেন শরীয়তপুরের মনোহর বাজারের দক্ষিণ মধ্যপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা যোগমায়া মালো (৮৪)। গতকাল সোমবার দুপুরে শরীয়তপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মধ্যপাড়া এলাকায় ছেলের ভাড়া বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ বীরাঙ্গনা বিভিন্ন বার্ধক্যজনিত রোগেও ভুগছিলেন।

Advertisement
Advertisement
Advertisement

বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। বাসস বলছে, গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে শরীয়তপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন তাকে রাষ্ট্রীয় মর্যাদায় বিদায়ী শ্রদ্ধা জানান।

রাষ্ট্রীয় সম্মাননা স্বরূপ তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। এরপর তার স্বজন ও তার পরিবারের সদস্যরা তাকে মধ্যপাড়ার শশ্মানে নিয়ে যান। সন্ধ্যার পর সেখানে তার শেষকৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

যোগমায়া মালোর স্বজনরা জানান, দক্ষিণ মধ্যপাড়া গ্রামের মৃত নেপাল মালোর স্ত্রী যোগমায়া মালো। ১৯৭১ সালের ২২ মে মধ্যপাড়া গ্রামে গণহত্যা, লুটপাট, অগ্নিসংযোগ চালায় পাকিস্তানি হানাদার বাহিনী ও রাজাকাররা।

Advertisement
Advertisement
Advertisement

ঘটনার দিন যোগমায়া মালোর স্বজনদের হত্যা করা হয় এবং অন্য অনেক নারীর সঙ্গে কিশোরী যোগমায়া মালোকেও তুলে নিয়ে যাওয়া হয় পাকিস্তানি হানাদার বাহিনীর মাদারীপুরের ক্যাম্পে। এরপর তাদের আটকে রেখে পাশবিক নির্যাতন চালানো হয়। বাংলাদেশ স্বাধীন হলে যোগমায়া মালো অন্য মুক্তিযোদ্ধাসহ ফিরে আসেন নিজ গৃহে। যোগমায়ার স্বামী নেপাল মালো প্রায় ৭ মাস অপেক্ষার পর ফিরে পান প্রিয়তমা স্ত্রীকে।

কিন্তু স্বাধীনতার দুই বছর পর স্বামী নেপাল মালোও মারা যান। এরপর তিন শিশুসন্তানকে নিয়ে শুরু করেন কষ্টের জীবন। দারিদ্র্য আর কষ্ট যোগমায়া মালোর পিছু ছাড়েনি। স্বাধীনতার পর নানান চাপে শ্বশুর আর স্বামীর ভিটেমাটি হারাতে হয়েছে তাকে।

তখন স্থানীয় এক স্কুলশিক্ষক শ্যামল রায়ের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। তার দুই ছেলে মাছ ধরে জীবিকা নির্বাহ করতো। বীর মুক্তিযোদ্ধা হয়েও নানা জটিলতার কারণে নাম উঠেনি মুক্তিযোদ্ধাদের তালিকায়। বীরাঙ্গনা হিসেবে তালিকায় নাম তোলার জন্য দ্বারে দ্বারে ঘুরতে হয়েছে যোগমায়াকে।

অবশেষে স্থানীয় মুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের সহযোগিতায় ২০১৮ সালে বীরাঙ্গনার তালিকায় নাম ওঠে যোগমায়া মালোসহ আরও কয়েকজনের। পেতে শুরু করেন মুক্তিযোদ্ধা ভাতা। ভাতার টাকায় অসুস্থ যোগমায়ার চিকিৎসা ব্যয় চলছিল।

গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিনে শরীয়তপুরের জেলা প্রশাসক তাহসিনা বেগম যোগমায়া মালোর পরিবারকে একটি একতলা পাকা ভবন (বীর নিবাস) বুঝিয়ে দেন। ওই ভবনটিতে মৃত্যুর আগে এক রাত্রি কাটিয়েছিলেন যোগমায়া।

যোগমায়ার পুত্রবধূ ডলি রানী জানান, দীর্ঘদিন ধরে আমার শাশুড়ি অসুস্থ হয়ে শয্যাশায়ী। সর্বশেষ ৬ মাস আগে তার ক্যান্সার শনাক্ত হয়। কেমোথেরাপি চলছিল। এমন অবস্থার মধ্যে দিয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিষয়: মুক্তিযোদ্ধানিহতনারীক্যানসারমুক্তিযুদ্ধস্বাধীনতাশরীয়তপুরবীরাঙ্গনা
সর্বশেষ
  • ১

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ২

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৩

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৪

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৫

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।