Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

এক হলো চীন-ইরান-রাশিয়া, দেখাল শক্তিশালী নৌযান

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ১৭: ৪৮
এক হলো চীন-ইরান-রাশিয়া, দেখাল শক্তিশালী নৌযান

আন্তর্জাতিক ভূ-রাজনীতিতে নতুন মেরুকরণ কি আসন্ন? দক্ষিণ আফ্রিকার উপকূলে সম্প্রতি শুরু হওয়া এক বিশাল নৌমহড়া ঘিরে তৈরি হয়েছে নানা জল্পনা।

Advertisement
Advertisement
Advertisement

বার্তা সংস্থা রয়টার্স বলছে, ‘এক্সারসাইজ উইল ফর পিস ২০২৬’ নামের এই মহড়ায় অংশ নিয়েছে চীন, রাশিয়া ও ইরান। দক্ষিণ আফ্রিকা এই উদ্যোগকে ব্রিকস প্লাস দেশগুলোর মধ্যে সামুদ্রিক সহযোগিতা জোরদার করার একটি প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেছে।

গত ৯ জানুয়ারি দক্ষিণ আফ্রিকার সাইমনস টাউন নৌ-ঘাঁটির কাছে শুরু হয়েছে এই যৌথ নৌ-মহড়া। এই মহড়ার মূল লক্ষ্য হলো ব্রিকস প্লাস জোটভুক্ত দেশগুলোর মধ্যে সামুদ্রিক অর্থনৈতিক নিরাপত্তা বাড়ানো। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার মতো মূল সদস্য ছাড়াও, মিশর, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মতো নতুন যুক্ত হওয়া দেশগুলোকেও এই মহড়ায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল।

যদিও দক্ষিণ আফ্রিকা নিয়মিতভাবে চীন ও রাশিয়ার সঙ্গে এই ধরনের সামরিক মহড়া চালিয়ে থাকে, কিন্তু এই বছরের মহড়াটি এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন বিশ্বজুড়ে ভূ-রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। বিশেষ করে ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে এই মহড়া একটি ভিন্ন মাত্রা পেয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

আর এই কারণেই, নৌ-ঘাঁটির বাইরে দেখা গেছে তীব্র প্রতিবাদ। ইউক্রেনীয় অ্যাসোসিয়েশন অব সাউথ আফ্রিকার সদস্যরাসহ অন্যান্য বিক্ষোভকারীরা রুশ নৌ-বাহিনীর অংশগ্রহণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। তাদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, “দক্ষিণ আফ্রিকার জলসীমায় রুশ নৌ-বাহিনী নয়” এবং “রাশিয়া মানুষ খুন করে”।

ইউক্রেনীয় অ্যাসোসিয়েশন অব সাউথ আফ্রিকার সদস্য কাতেরিনা ফেদকিনা বলছেন, ‘‘ইউক্রেনীয়দের জন্য এবং একজন ইউক্রেনীয় হিসেবে আমার জন্য এটি অত্যন্ত আবেগঘন। এবং এটা দেখা খুবই কষ্টের যে, রাশিয়ান নৌবাহিনী যারা ইউক্রেনের মানুষকে হত্যা করছে, তারা দক্ষিণ আফ্রিকার জলসীমায় নৌ-প্রশিক্ষণ নিচ্ছে।”

তিনি বলেন, “তাই আমরা দক্ষিণ আফ্রিকাকে অনুরোধ করছি, রাশিয়ান নৌবাহিনীর সাথে এই প্রশিক্ষণ ও সহযোগিতা বন্ধ করুন। কারণ এটি রাশিয়ান সামরিক বাহিনী এবং সেনাবাহিনীরই অংশ, যারা শান্তিপূর্ণ ইউক্রেনীয়দের হত্যা করছে এবং একটি সার্বভৌম দেশ হিসেবে ইউক্রেনের ওপর আগ্রাসন চালাচ্ছে।”

দক্ষিণ আফ্রিকা এই মহড়াকে শুধুমাত্র ‘শান্তির জন্য মহড়া’ এবং দক্ষিণ গোলার্ধের জলসীমায় নিরাপত্তা বৃদ্ধির উদ্যোগ হিসেবে দেখলেও, সমালোচকরা একে পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে ব্রিকস জোটের একটি শক্তি প্রদর্শন হিসেবেই দেখছেন।

বিষয়: রাশিয়াইরানদক্ষিণ আফ্রিকাইউক্রেনব্রিকস জোটচীন
সর্বশেষ
  • ১

    ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

  • ২

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ৩

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৪

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৫

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

সম্পর্কিত
  • ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

    ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

    ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে অংশ নেবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ বৃহস্পতিবার ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

  • এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    নারী এশিয়া কাপের অলিখিত নিয়ম হল, টুর্নামেন্ট জিততে হলে অন্তত একবার হলেও ভারতকে হারাতেই হবে। সাতবারের চ্যাম্পিয়ন দলটিকে হারিয়েই ৮ বছর আগে নিজেদের প্রথম ও একমাত্র এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবারের আসরে অবশ্য সেমিফাইনালেই সাক্ষাৎ হচ্ছে দুই দলের। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা নিগার সুল

  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক