Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

উদীচীর আয়োজনে সত্যেন সেনের ১১৯তম জন্মজয়ন্তী উদযাপন

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ২২: ২০
উদীচীর আয়োজনে সত্যেন সেনের ১১৯তম জন্মজয়ন্তী উদযাপন

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সত্যেন সেনের ১১৯তম জন্মজয়ন্তী উপলক্ষে রাজধানীতে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে উদীচী। আজ শনিবার বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবের বিপরীতে তোপখানা রোডের সত্যেন সেন চত্বরে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

Advertisement
Advertisement
Advertisement

দলীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে আলোচনা পর্বে সভাপতিত্ব করেন উদীচী কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল আলম। এতে বক্তব্য দেন সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন, গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের সদস্য কামাল হোসেন বাদল এবং সম্পাদকমণ্ডলীর সদস্য একরাম হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহ-সাধারণ সম্পাদক ইকবালুল হক খান।

বক্তারা বলেন, ১৯৬৮ সালে প্রতিষ্ঠার পর থেকে সত্যেন সেনের আদর্শ অনুসরণ করে উদীচী মানবমুক্তির সংগ্রামে ভূমিকা রেখে চলেছে। ১৯৬৯–এর গণঅভ্যুত্থান, ১৯৭১-এর মুক্তিযুদ্ধ, ১৯৯০-এর গণআন্দোলনসহ বিভিন্ন ঐতিহাসিক সংগ্রামে সংগঠনটি সামনের সারিতে ছিল।

সাম্প্রতিক সময়ে সাংস্কৃতিক শক্তিকে দুর্বল করার অপচেষ্টা চলছে এবং এর অংশ হিসেবে উদীচীর কার্যালয়ে হামলা চালানো হয়েছে। তবে প্রতিবারই সংগঠনটি আরও শক্তভাবে ঘুরে দাঁড়িয়েছে বলেও জানান তারা।

Advertisement
Advertisement
Advertisement

বক্তারা আরও বলেন, সত্যেন সেন ছিলেন বিপ্লবী, যিনি মানুষের অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক মুক্তির জন্য সারাজীবন সংগ্রাম করেছেন। তার লেখা গান, গল্প ও প্রবন্ধ এখনো নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে। মানুষের দুঃখ-দুর্দশার কাছাকাছি গিয়ে তিনি যে সংগ্রামের পথ দেখিয়েছেন, তা আজও প্রাসঙ্গিক।

অনুষ্ঠানে একক সংগীত পরিবেশন করেন মায়েশা সুলতানা উর্বী ও মীর সাখাওয়াত হোসেন। কবিতা আবৃত্তি করেন সজীব তানভীর ও আব্দুল্লাহ আল নিশাত। এছাড়া উদীচীর শিল্পীরা দলীয় সংগীত পরিবেশন করেন।

এদিন ‘উদীচীর উঠান’ নামে নতুন একটি ধারাবাহিক সাংস্কৃতিক আয়োজনেরও উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত শিল্পী সায়ান গান পরিবেশন করেন।

বিষয়: অনুষ্ঠানপ্রেসক্লাবমুক্তিযুদ্ধশিল্পীগোষ্ঠী
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।