Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

অস্ট্রেলিয়াতে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ছে

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ১৯: ১৬
অস্ট্রেলিয়াতে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ছে

অস্ট্রেলিয়ার অধিকাংশ এলাকায় একযোগে আঘাত হেনেছে তীব্র তাপপ্রবাহ। এর ফলে শুক্রবার দেশটির কিছু অংশে ভয়াবহ দাবানল পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Advertisement
Advertisement
Advertisement

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, কুইন্সল্যান্ড ছাড়া প্রতিটি অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে চরম তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে, যা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে।

পরিস্থিতি মোকাবিলায় ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে শুক্রবারের জন্য পূর্ণাঙ্গ ‘অগ্নি নিষেধাজ্ঞা’ জারি করা হয়েছে। সেখানে আগুনের ঝুঁকির মাত্রা সর্বোচ্চ বা ‘বিপর্যয়কর’ স্তরে থাকায় নিরাপত্তার খাতিরে প্রায় ৪৫০টি স্কুল ও শিশু যত্ন কেন্দ্র বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

শুক্রবার এই তাপপ্রবাহ চরম পর্যায়ে পৌঁছাতে পারে। দক্ষিণ অস্ট্রেলিয়া, ভিক্টোরিয়া, নিউ সাউথ ওয়েলস ও তাসমানিয়ার বিস্তীর্ণ অঞ্চলে তাপমাত্রার অস্বাভাবিক বৃদ্ধির পাশাপাশি বাড়তে পারে বাতাসের গতিবেগ।

Advertisement
Advertisement
Advertisement

অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনের (এবিসি) প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার ভিক্টোরিয়া ও নিউ সাউথ ওয়েলসে বেশ কয়েকটি দাবানল নিয়ন্ত্রণে লড়াই চালিয়েছেন দমকল কর্মীরা। বুধবার মেলবোর্নে তাপমাত্রা ছিল ৪০.৯ ডিগ্রি সেলসিয়াস, যা গত ছয় বছরের মধ্যে সর্বোচ্চ। অন্যদিকে, পশ্চিম অস্ট্রেলিয়ার কিছু উপকূলীয় শহরে তাপমাত্রা ৪৯ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে।

আবহাওয়াবিদদের মতে, ২০১৯-২০২০ সালের ভয়াবহ ‘ব্ল্যাক সামার’ দাবানলের পর দক্ষিণ-পূর্ব অস্ট্রেলিয়ায় এটিই হতে যাচ্ছে সবচাইতে উদ্বেগজনক আবহাওয়া পরিস্থিতি। ভিক্টোরিয়ার ইমার্জেন্সি ম্যানেজমেন্ট কমিশনার টিম উইবুশ সাধারণ মানুষকে দ্রুত ‘দাবানলে টিকে থাকার পরিকল্পনা’ কার্যকর করার আহ্বান জানিয়েছেন।

ব্যুরো অব মেটিওরোলজির অ্যাঙ্গাস হাইনস বিবিসিকে বলেন, “বৃহস্পতিবার ভিক্টোরিয়া জুড়ে বাতাসের গতি বাড়বে। এর সঙ্গে অল্প বৃষ্টিসহ বজ্রঝড় এবং শুষ্ক বজ্রপাতের সম্ভাবনা থাকায় ভিক্টোরিয়ার উত্তরাঞ্চলে দাবানলের ঝুঁকি ‘ক্যাটাস্ট্রফিক’ বা সর্বোচ্চ স্তরে পৌঁছাতে পারে।”

বিষয়: ঝুঁকিঅস্ট্রেলিয়াতাপমাত্রাদাবানলতাপ প্রবাহ
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    নারী এশিয়া কাপের অলিখিত নিয়ম হল, টুর্নামেন্ট জিততে হলে অন্তত একবার হলেও ভারতকে হারাতেই হবে। সাতবারের চ্যাম্পিয়ন দলটিকে হারিয়েই ৮ বছর আগে নিজেদের প্রথম ও একমাত্র এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবারের আসরে অবশ্য সেমিফাইনালেই সাক্ষাৎ হচ্ছে দুই দলের। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা নিগার সুল

  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।