Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

নির্বাচন নিয়ে জনমনে সন্দেহ, গণতন্ত্র ব্যাহত হতে পারে: তারেক রহমান

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ১৫: ৪০
নির্বাচন নিয়ে জনমনে সন্দেহ, গণতন্ত্র ব্যাহত হতে পারে: তারেক রহমান

আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে জনমনে সন্দেহ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

Advertisement
Advertisement
Advertisement

রোববার রাতে রাজধানীর লেকশোর হোটেলে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশেও বিএনপির বিজয় ঠেকাতে সংঘবদ্ধভাবে অপপ্রচার করা হচ্ছে। তিনি দাবি করেন, নির্বাচন অনুষ্ঠান নিয়ে জনগণের মধ্যে যে সন্দেহ ও সংশয় তৈরি হয়েছে, তা গণতান্ত্রিক যাত্রাকে ব্যাহত করতে পারে।

প্রবাসে বিএনপির সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম আরও সহজ করতে দলটি অনলাইন পেমেন্ট গেটওয়ে চালু করেছে। আর এই কার্যক্রমের উদ্বোধন করেন তারেক রহমান। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্যসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

Advertisement
Advertisement
Advertisement

প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান আরও বলেন, কৌশল ও অপকৌশলের পার্থক্য না বুঝতে পারলে অপশক্তির কাছে বিনা শর্তে আত্মসমর্পণের মতো পরিস্থিতি তৈরি হতে পারে।

অনুষ্ঠানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপির নামে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। এসব অপপ্রচারের মোকাবিলায় নেতা–কর্মীদের প্রযুক্তি ও গণমাধ্যমে আরও সক্রিয় হতে হবে। তিনি বলেন, বর্তমান সময়ে তথ্যযুদ্ধই বড় অস্ত্র। ডিজিটাল প্ল্যাটফর্মে আমাদের অবস্থান আরও শক্ত করতে হবে।

নেতারা বলেন, এই উদ্যোগ বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আধুনিকায়নের পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে। প্রযুক্তির যুগে দলীয় কাঠামো ও সদস্য সংগ্রহ প্রক্রিয়াকে ডিজিটাল মাধ্যমে পরিচালনা করা সময়ের দাবি বলে মন্তব্য করেন তারা।

তারেক রহমান জানান, ‘‘আমাদের প্রতিটি পদক্ষেপ হতে হবে কৌশলগত। কারণ রাজনৈতিক লড়াই শুধু ময়দানে নয়, এখন সেটি তথ্য ও প্রযুক্তির মাঠে গড়িয়েছে।’’

এ সময় তিনি আরও বলেন, ৩০০ আসনে বিএনপির প্রার্থী তালিকা চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং খুব শিগগিরই তা প্রকাশ করা হবে। দল যাকে প্রার্থী হিসেবে ঘোষণা করবে, তার পক্ষেই সকল নেতা–কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

বিষয়: বিএনপিনির্বাচনতারেক জিয়াঅপপ্রচার
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

  • ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় মহাখালীর এসকেএস শপিং মলের পেছনে পুরোনো ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ধানমন্ডি ২৭-এ অ্যাপেক