Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

কোরিয়ার জয়ে এশিয়ার শুভ–সূচনা

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১২ জুন ২০২৬, ১২: ০৫
কোরিয়ার জয়ে এশিয়ার শুভ–সূচনা

গুয়াদালাহারায় শুরু থেকেই আধিপত্য ছিল দক্ষিণ কোরিয়ার। একের পর এক আক্রমণে চেক প্রজাতন্ত্রকে পর্যুদস্ত করে রেখেছিল এশিয়ার প্রতিনিধিরা। কিন্তু খেলার ধারার বিপরীতে গোল হজম করে যেন গোলের মাহাত্ম্যটা অনুধাবন করল তারা। শেষ পর্যন্ত ২–১ গোলে জিতে বিশ্বকাপে নিজেদের অষ্টম জয়টা নিশ্চিত করেছে হিউন মিন সনের দল।

Advertisement
Advertisement
Advertisement

বিশ্বকাপে কোরিয়ার ৮ জয়ের চারটিই ২–১ ব্যবধানে। প্রতিটিতেই তারা ১–০ গোলে পিছিয়ে পড়েছিল।

গ্রুপ ‘এ’–তে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২–০ গোলে হারিয়েছে মেক্সিকো। মেক্সিকো সিটির উদ্বোধনী ম্যাচটাও ইতিহাসে ঢুকে গেছে ৩ লাল কার্ডের কারণে। দক্ষিণ আফ্রিকার ২ জন আর মেক্সিকোর অধিনায়ক চেসার মন্তেস দেখেছেন লালকার্ড। সে তুলনায় কোরিয়া–চেক ম্যাচটি ছিল উপভোগ্য। বিশেষ করে কোরিয়ানদের গতি ম্যাচটাতে বাড়তি আকর্ষণ তৈরি করেছিল।

চেক প্রজাতন্ত্রের গোলে ৮টি শট নিয়েও গোল করতে পারেনি কোরিয়া। অধিনায়ক হিউন–মিন সন একাই নিয়েছেন পাঁচটি। ৫৯ মিনিটে স্রোতের বিপরীতে গোল হজম করে কোরিয়া। দারুণ হেডে গোল করেন চেক প্রজাতন্ত্রের অধিনায়ক লাদিস্লাভ ক্রেইচি। মজার ব্যাপার হচ্ছে, ওটাই ছিল কোরিয়ার গোলে চেক প্রজাতন্ত্রের প্রথম শট।

Advertisement
Advertisement
Advertisement

ম্যাচে দ্রুতই ফেরে কোরিয়া। ৬৭ মিনিটে ১–১ সমতায় ফেরে খেলা। কোরিয়াকে গোল এনে দেন ইন–বম। ৭৮ মিনিটে চেক প্রজাতন্ত্র অবশ্য কোরিয়ার জালে বল জড়িয়েছিল। তবে অফ সাইডের কারণে গোলটি বাতিল হয়ে যায়। ৮০ মিনিটেই ২–১ গোলে এগিয়ে যায় কোরিয়া। হোয়াংয়ের ক্রস থেকে হিউয়ান গিউ করেন গোল।

দক্ষিণ কোরিয়ার পরের ম্যাচে ১৮ জুন মেক্সিকোর বিপক্ষে। একই দিনে আটলান্টায় দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে চেক প্রজাতন্ত্র।

বিষয়: ২০২৬ বিশ্বকাপফুটবলচেক প্রজাতন্ত্রদক্ষিণ কোরিয়াফিফা বিশ্বকাপ ২০২৬ফুটবল বিশ্বকাপ
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।