Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

কমিশনিং লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ২১: ২৯
কমিশনিং লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটকে কমিশনিং লাইসেন্স এবং পারসোনেল অথরাইজেশন দিয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়রা)।

Advertisement
Advertisement
Advertisement

আজ বৃহস্পতিবার দেশের প্রথম পারমাণবিক এই বিদ্যুৎ কেন্দ্রটির কমিশনিংয়ের খবর জানান প্রকল্প পরিচালক কবীর হোসেন।

পরিকল্পনা অনুযায়ী, গত ৭ এপ্রিল বিদ্যুৎ কেন্দ্রের চুল্লিতে ইউরেনিয়াম জ্বালানি লোড করার কথা ছিল। তবে অগ্নি নিরাপত্তা সংক্রান্ত কিছু ইস্যু সমাধান না হওয়ায় এবং বায়রার কাছ থেকে প্রয়োজনীয় লাইসেন্স না পাওয়ায় নির্ধারিত সময়ে এই কাজ শুরু করা সম্ভব হয়নি বলে জানান প্রকল্প পরিচালক। বর্তমানে লাইসেন্স প্রাপ্তির ফলে এই প্রক্রিয়ার বাধা দূর হলো।

প্রকল্প এলাকাটিতে বর্তমানে এক বছরের জ্বালানি মজুত রয়েছে এবং কেন্দ্রের পুরো মেয়াদে রাশিয়া এই জ্বালানি সরবরাহ করবে। ইউনিট-১ এর রিঅ্যাক্টরে মোট ১৬৩টি ফুয়েল অ্যাসেম্বলি বা ইউরেনিয়াম রড লোড করা হবে। ইউরেনিয়াম লোড করার পর চুল্লিতে ফিশন বিক্রিয়া শুরু করা হবে, যা থেকে উৎপন্ন তাপ পানিকে বাষ্পে রূপান্তর করবে। সেই বাষ্পের সাহায্যে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হবে।

Advertisement
Advertisement
Advertisement

ইউরেনিয়াম লোড করতে সাধারণত ২১ থেকে ৩০ দিন সময় লাগে। জ্বালানি লোড থেকে শুরু করে গ্রিডে বিদ্যুৎ সরবরাহ পর্যন্ত পুরো প্রক্রিয়াটি শেষ করতে প্রায় ১০০ দিন বা তিন থেকে চার মাস সময় লাগতে পারে।

আশা করা হচ্ছে, ২০২৭ সালের প্রথম ভাগে প্রথম ইউনিট থেকে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ বাণিজ্যিকভাবে গ্রিডে সরবরাহ করা হবে।

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) জানিয়েছে, রূপপুরের বিদ্যুৎ নেওয়ার জন্য জাতীয় গ্রিড এবং সঞ্চালন লাইন প্রস্তুত রয়েছে। প্রকল্পটি শুরুতে রাশিয়ার অপারেটরদের তত্ত্বাবধানে পরিচালিত হলেও, আগামী পাঁচ থেকে সাত বছরের মধ্যে প্রশিক্ষিত বাংলাদেশি কর্মীবাহিনী এর পূর্ণ দায়িত্ব নেবে।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) এই প্রকল্পের প্রতিটি ধাপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং তাদের রিপোর্ট এখন পর্যন্ত ইতিবাচক রয়েছে। সব ঠিক থাকলে ২০২৮ সালের শেষ নাগাদ দ্বিতীয় ইউনিটের কাজ শেষ হলে এই কেন্দ্র থেকে মোট ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া সম্ভব হবে।

বিষয়: পারমাণবিক বিদ্যুৎকেন্দ্ররূপপুর
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প