Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ বিলে ‘মৌলিক ঘাটতি’তে উদ্বেগ টিআইবির

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ২০: ২৪
মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ বিলে ‘মৌলিক ঘাটতি’তে উদ্বেগ টিআইবির
টিআইবির লোগো

জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬ এবং গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬-এ সংসদীয় কমিটির কিছু ইতিবাচক সংশোধন প্রস্তাব করলেও গুমসহ গুরুতর মানবাধিকার লঙ্ঘনের স্বাধীন ও স্বার্থের দ্বন্দ্বমুক্ত তদন্তের মৌলিক ঘাটতি বহাল রয়েছে বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

Advertisement
Advertisement
Advertisement

খসড়া আইনে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে অভিযোগে কমিশনের স্বাধীন তদন্তের ক্ষমতার অভাবসহ বিভিন্ন ঘাটতি চিহ্নিত করে সংস্থাটি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিআইবি বিল দুটি সংসদে পাসের আগে সরকারি ও বিরোধী দলের সদস্যদের অর্থবহ আলোচনার আহ্বান জানিয়েছে। দীর্ঘদিনের মানবাধিকার লঙ্ঘনের তিক্ত অভিজ্ঞতার আলোকেই কার্যকর আইনি ও প্রাতিষ্ঠানিক কাঠামোর তাগিদ দেয় সংস্থাটি।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, “কমিশন কোনো মন্ত্রণালয়ের অধীনে হবে না—এমন বিধান না থাকা; সরকারি কর্মচারীদের কমিশনার হওয়ার সুযোগ; এবং বাছাই কমিটিতে স্পিকার, দুই মন্ত্রী, সরকারি দলের সংসদ সদস্য ও মন্ত্রিপরিষদ সচিবের উপস্থিতির মাধ্যমে নির্বাহী বিভাগের প্রভাব বহাল রাখা হয়েছে। পাশাপাশি মোট জনবলের ৩০ শতাংশ প্রেষণে নিয়োগ ও পূর্ণাঙ্গ আর্থিক স্বাধীনতা না থাকায় স্বাধীন মানবাধিকার কমিশনের প্রত্যাশা অধরাই থেকে যাচ্ছে।”

Advertisement
Advertisement
Advertisement

ইফতেখারুজ্জামান আরও উল্লেখ করেন, তদন্তের কর্তৃত্ব কার্যত অভিযুক্তের হাতেই রয়েছে এবং জাতীয় প্রতিরোধ ব্যবস্থা ইউনিটের নিয়মিত পরিদর্শনের তালিকা থেকে ‘সামরিক আটককেন্দ্র’ বাদ রাখা উদ্বেগজনক। এছাড়া, সংক্ষুব্ধ ব্যক্তিকে আইনি সহায়তা, আন্তর্জাতিক দলিলের সঙ্গে আইনের সামঞ্জস্য পরীক্ষাসহ কমিশনের মূল কার্যাবলিও বিলে সংকুচিত করা হয়েছে।

অন্যদিকে, গুম প্রতিরোধ ও প্রতিকার বিলে স্বাধীন তদন্ত বা ভুক্তভোগীর অধিকার নিশ্চিত করতে সংসদীয় কমিটির সুপারিশগুলোকে ‘কসমেটিক’ অভিহিত করেছেন তিনি। গুম সংক্রান্ত আন্তর্জাতিক সনদের (আইসিপিপিইডি) সঙ্গে মিলিয়ে গুমের সংজ্ঞায় সরকারি কর্মচারীদের পাশাপাশি জনপ্রতিনিধি, সংসদ সদস্য, মন্ত্রী বা উপদেষ্টাদের সম্ভাব্য সম্পৃক্ততা স্পষ্ট করার দাবি জানানো হয়।

টিআইবি জানায়, অধস্তন তদন্তকারীর অন্তর্বর্তী প্রতিবেদনের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্মকর্তাকে অব্যাহতির সুযোগ মূল অভিযুক্তদের ঢালাও দায়মুক্তির ঝুঁকি বাড়াবে। এছাড়া, ২০২৫ সালের অধ্যাদেশের মতো গুম হওয়া ব্যক্তিকে না পাওয়া পর্যন্ত সন্ধান অব্যাহত রাখা ও পরিবারকে নিয়মিত তথ্য জানানোর বিষয়টি বাদ দেওয়া হয়েছে। সাজা কমানোর পাশাপাশি মিথ্যা অভিযোগের জন্য সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ডের বিধান ভুক্তভোগী পরিবারের মাঝে ভীতির সংস্কৃতি সৃষ্টি করতে পারে।

পূর্বে ২৫ ও ১৭ দফা সুপারিশের কথা স্মরণ করিয়ে দিয়ে ইফতেখারুজ্জামান তড়িঘড়ি কণ্ঠভোটে বিল দুটি পাস না করার অনুরোধ জানান। প্যারিস নীতিমালা ও আইসিপিপিইডির মানদণ্ড অনুযায়ী চূড়ান্ত সংশোধনের পরেই এটি পাসের আহ্বান জানান টিআইবি নির্বাহী পরিচালক।

বিষয়: টিআইবিগুমমানবাধিকারআইনশৃঙ্খলা বাহিনী 
সর্বশেষ
  • ১

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ২

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৩

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

  • ৪

    সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

  • ৫

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

সম্পর্কিত
  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প

  • ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    পশ্চিম ফিলিপাইনের পালাওয়ান দ্বীপের কাছে যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন নিহত এবং ৮০ জনের বেশি নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড। স্থানীয় সময় বুধবার রাতে পালাওয়ানের কোরন এলাকার জলসীমায় এমভি জুন অ্যাস্টার ফেরিতে আগুন লাগে। খবর রয়টার্স।