
মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।
সম্প্রতি একটি জাহাজে হান্টাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এর ব্যাখ্যা দিয়েছে। সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এই বিষয়ে ব্যাখ্যা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহামারি ও অতিমারি ব্যবস্থাপনা বিভাগের পরিচালক ড. মারিয়া ভ্যান কারখোভ বলেন, “এটি কোভিড বা ইনফ্লুয়েঞ্জা নয়। এর সংক্রমণের ধরণ সম্পূর্ণ ভিন্ন। এটি নতুন কোনো ভাইরাসের শুরু নয়, বরং একটি নির্দিষ্ট সীমাবদ্ধ এলাকায় (জাহাজে) ঘটা প্রাদুর্ভাব মাত্র।”
মারিয়া ভ্যান কারখোভ আরও জানান, বর্তমানে জাহাজে থাকা কোনো যাত্রী বা জাহাজে কর্মীদের মধ্যে উপসর্গ দেখা দেয়নি। হান্টাভাইরাসের ক্ষেত্রে মানব-থেকে-মানবে সংক্রমণ সাধারণত শুধুমাত্র অত্যন্ত ঘনিষ্ঠ সংস্পর্শে থাকা ব্যক্তিদের মধ্যেই সীমাবদ্ধ থাকে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি স্বাস্থ্য কর্মসূচির পরিচালক ড. আবদিরাহমান মাহামুদ ২০১৮-২০১৯ সালে আর্জেন্টিনার একটি প্রাদুর্ভাবের উদাহরণ টেনে বলেন, “সে সময় একজন আক্রান্ত ব্যক্তি সামাজিক অনুষ্ঠানে যোগ দেওয়ায় অনেকে সংক্রমিত হয়েছিলেন। বর্তমান পরিস্থিতিও অনেকটা সেরকম। একটি নির্দিষ্ট সীমাবদ্ধ জায়গায় ঘনিষ্ঠ মেলামেশার ফলে এই ক্লাস্টার তৈরি হয়েছে।”
আবদিরাহমান মাহামুদ আরও বলেন, “যথাযথ ‘কন্টাক্ট ট্রেসিং’ এবং আইসোলেশনের মাধ্যমে এই সংক্রমণের শৃঙ্খল ভেঙে দেওয়া সম্ভব। এটি বড় কোনো মহামারিতে রূপ নেওয়ার আশঙ্কা নেই।”
সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ড. তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, “আন্দিজ ভাইরাসের সুপ্তিকাল ছয় সপ্তাহ পর্যন্ত হতে পারে, তাই আরও কিছু রোগী শনাক্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এটি একটি গুরুতর ঘটনা হলেও, সামগ্রিকভাবে জনস্বাস্থ্যের জন্য এর ঝুঁকি বর্তমানে ‘নিম্ন’ হিসেবে মূল্যায়ন করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।”
হান্টাভাইরাস সংক্রমিত ইঁদুরের মূত্র, বিষ্ঠা বা লালার সংস্পর্শের মাধ্যমে ছড়ায়। তবে মানুষ থেকে মানুষের সংক্রমণ খুব বিরল। যদিও জাহাজের সংক্রামণটি ‘আন্দিজ স্ট্রেইন’ জড়িত ছিল। যা মানুষের মধ্যে সংক্রমিত হতে পারে বলে জানা একমাত্র ধরন। তবুও এর সংক্রমণের জন্য অত্যন্ত ঘনিষ্ঠ ও নিবিড় সংস্পর্শের প্রয়োজন হয়।

মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন
রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের
হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প