চরচা ডেস্ক

রাজধানীর ভোটারদের ভোটাধিকার প্রয়োগ এবং যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন রাখার আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি মেট্রো ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।
আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ।
ফারুক আহমেদ বলেন, “ভোটের জন্য ছুটির দিনগুলোতেও স্বাভাবিক কর্মদিবসের মতোই মেট্রো ট্রেন চলাচল করবে। নির্বাচনের দিন আমরা অতিরিক্ত ট্রেন দেব। কোনো অসুবিধা নেই।”
নির্বাচনকালীন সময়ে মেট্রোরেল চলাচল স্বাভাবিক রাখার লক্ষ্যে ডিএমটিসিএল ও সংশ্লিষ্ট সবার ছুটি বাতিল করা হয়েছে বলে জানান ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ।