চরচা প্রতিবেদক

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর ফ্লাইওভারে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে তরিকুল ইসলাম পাপন নামের এক বেসরকারি চাকরিজীবী নিহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাত সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
২৮ বছর বয়সী নিহত তরিকুল ইসলাম পাপন রাজধানীর শ্যামপুরের করিমুল্লার বাগ এলাকার সফিকুল ইসলাম মাসুদের ছেলে।
তরিকুলকে হাসপাতালে নিয়ে আসা পথচারী ইমন আহমেদ জানান, রাত সাড়ে ১১টার দিকে আব্দুল্লাহপুর ফ্লাইওভারের ওপর ওই যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নেওয়া হয়।
ইমন আরও জানান, হাসপাতালে আনার পথে তরিকুল তাদের জানিয়েছিলেন যে অজ্ঞাতনামা কয়েকজন ছিনতাইকারী তাকে ছুরিকাঘাত করেছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের শরীরে ছুরিকাঘাতের স্পষ্ট চিহ্ন রয়েছে। মরদেহটি বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রিয়াল মাদ্রিদের জার্সিতে ফর্মে থাকলেও বিশ্বকাপে আগে ভিন্ন কারণে সমালোচনার মুখে ছিলেন কিলিয়ান এমবাপ্পে। তবে বিশ্ব মঞ্চে তিনি বরাবরই হাজির হন সেরা ছন্দেই। সেনেগালের বিপক্ষে জোড়া গোলে ফ্রান্সকে জেতানোর পাশাপাশি গড়েছেন ব্যক্তিগত একটি রেকর্ড। অধিনায়ককে নিয়ে তাই বাড়তি উচ্ছ্বাস কোচ দিদিয়ের দেশমের।