Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

কলেজছাত্রের বানানো ‘রেসিং কার’ চালালেন প্রধানমন্ত্রী

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ১৬: ১৩
কলেজছাত্রের বানানো ‘রেসিং কার’ চালালেন প্রধানমন্ত্রী

কলেজছাত্র রিজওয়ান রশিদের দেশীয় প্রযুক্তিতে তৈরি রেসিং কার (গো-কার্ট) চালিয়ে উৎসাহ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে গিয়ে নিজের তৈরি গো-কার্টটি উপস্থাপন করেন রিজওয়ান।

Advertisement
Advertisement
Advertisement

পরে রেসিং কারটি পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী এবং নিজেই সেটি চালিয়ে দেখেন।

এ নিয়ে রিজওয়ান বলেন, তার তৈরি গাড়ি প্রধানমন্ত্রী চালাবেন–এটা তিনি কল্পনাও করেননি, যা তাকে ভবিষ্যতে আরও বড় কিছু করার অনুপ্রেরণা জুগিয়েছে।

রিজওয়ান জানান, রাজধানীর মোহাম্মদপুর থেকে নিজেই গো-কার্ট চালিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই গাড়িটি ভাইরাল হলে বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। পরে বিষয়টি যাচাই-বাছাইয়ের দায়িত্ব দেওয়া হয় অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে।

Advertisement
Advertisement
Advertisement

সাক্ষাৎকালে রিজওয়ান তার উদ্ভাবনের গল্প শোনান। তিনি জানান, তার বাবা একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, যার অনুপ্রেরণায় তিনি এই প্রকল্প শুরু করেন। ২০২৫ সালে এইচএসসি পরীক্ষা শেষে অবসর সময় কাজে লাগাতে কিছু করার পরিকল্পনা করেন রিজওয়ান। পরিবার থেকে মোটরসাইকেল কিনে দিলেও তার আগ্রহ ছিল গাড়িতে। তাই নিজেই গো-কার্ট তৈরির উদ্যোগ নেই রিজওয়ান।

প্রধানমন্ত্রী তরুণের উদ্ভাবনী উদ্যোগের প্রশংসা করে বলেন, দেশের তরুণদের এ ধরনের সৃজনশীল কাজে আরও বেশি সম্পৃক্ত হওয়া উচিত। ভবিষ্যতে আরও আধুনিক সংস্করণ তৈরিতে সহায়তার আশ্বাসও দেন তিনি।

বিষয়: প্রধানমন্ত্রীপ্রেস সচিবরাজধানীতেজগাঁওপ্রযুক্তিতারেক রহমানছাত্র
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

  • ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় মহাখালীর এসকেএস শপিং মলের পেছনে পুরোনো ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ধানমন্ডি ২৭-এ অ্যাপেক