Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ক্যারিবিয়ান সাগরে আমেরিকান হামলায় নিহত ৩

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১: ৪৮
ক্যারিবিয়ান সাগরে আমেরিকান হামলায় নিহত ৩

ক্যারিবিয়ান সাগরে আমেরিকান সামরিক বাহিনী একটি নৌকায় হামলা চালিয়েছে। এতে তিনজন নিহত হয়েছেন। গত বছরের সেপ্টেম্বর থেকে ওই অঞ্চলে আমেরিকার চালানো হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ১৩৩ জন নিহত হয়েছেন।

Advertisement
Advertisement
Advertisement

স্থানীয় সময় শুক্রবার এ হামলা চালানো হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

লাতিন আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলে সামরিক অভিযান তদারককারী মার্কিন দক্ষিণ কমান্ড (সাউথকম) জানিয়েছে, শুক্রবার আমেরিকান বাহিনী ‌‘একটি প্রাণঘাতী হামলা’ চালিয়েছে। এতে তিনজন নিহত হয়েছে। মাদক পাচারের সন্দেহে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে তারা।

মাদক পাচারে জড়িত থাকার অভিযোগ থাকলেও এ ধরনের হামলা বিচারবহির্ভূত মৃত্যুদণ্ডের শামিল বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক আইন এবং মানবাধিকার বিশেষজ্ঞেরা।

Advertisement
Advertisement
Advertisement
এবার তেলের ট্যাঙ্কার নিয়ে আমেরিকা-রাশিয়া উত্তেজনাvenezuela

পর্যবেক্ষক সংস্থা এবং বিভিন্ন গণমাধ্যমের পরিসংখ্যান অনুসারে, যুক্তরাষ্ট্র এখন পূর্ব প্রশান্ত মহাসাগরীয় এবং ক্যারিবীয় সাগরে ৪০টি জাহাজের বিরুদ্ধে প্রায় ৩৮টি হামলা চালিয়েছে।

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, লাতিন আমেরিকার মাদক কার্টেলগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্র বর্তমানে একটি ‘সশস্ত্র সংঘাতে’ জড়িত। আমেরিকায় মাদকের প্রবেশ ঠেকাতে এই হামলা প্রয়োজন বলে অভিহিত করেছেন তিনি।

তবে আইন বিশেষজ্ঞেরা বলছেন, আন্তর্জাতিক জলসীমায় হামলা চালানোর কোনো আইনগত অধিকার আমেরিকার নেই। মাদক পাচারের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের আইনের আওতায় যথাযথ বিচারিক প্রক্রিয়া পাওয়ার অধিকার রয়েছে বলেও তারা মত দেন।

বিষয়: আমেরিকানিহতহামলাসামরিক বাহিনীক্যারিবিয়ানভেনেজুয়েলা
সর্বশেষ
  • ১

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ২

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৩

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৪

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৫

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।