Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

কেন বাঙ্কারে থাকছেন পুতিন

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৬ মে ২০২৬, ১০: ৩৮
কেন বাঙ্কারে থাকছেন পুতিন

ইউক্রেন যুদ্ধের জেরে ক্রমেই জনবিচ্ছিন্ন হয়ে পড়ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, আর সেই সঙ্গে তার প্রাণনাশের আশঙ্কা থেকে নিরাপত্তা ব্যবস্থা নজিরবিহীনভাবে জোরদার করা হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

ব্রিটিশ সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, রাশিয়ার ফেডারেল প্রোটেকটিভ সার্ভিস (এফএসও) সাম্প্রতিক মাসগুলোতে প্রেসিডেন্টের সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। মস্কোর অভ্যন্তরীণ সূত্র এবং ইউরোপীয় গোয়েন্দাদের দাবি, পুতিন এখন দিনের বেশিরভাগ সময় মাটির নিচের বাঙ্কারে বসে যুদ্ধ পরিচালনা করছেন এবং বেসামরিক কাজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। করোনা মহামারীর সময় থেকেই তার এই নিভৃতবাস শুরু হলেও, গত মার্চ থেকে অভ্যুত্থান বা ড্রোন হামলার ভয়ে ক্রেমলিন আরও বেশি তটস্থ হয়ে পড়েছে।

পুতিন ঘনিষ্ঠ এক ব্যক্তি জানিয়েছেন, ইউক্রেনের ড্রোন হামলা অপারেশন স্পাইডারওয়েব এর আতঙ্ক এখনও কাটেনি। অপারেশন স্পাইডারওয়েব হলো ২০২৫ সালের জুন মাসে ইউক্রেন কর্তৃক রাশিয়ার অভ্যন্তরে পরিচালিত একটি অত্যন্ত সফল ও গোপণ ড্রোন হামলা। গত বছর রাশিয়ার উত্তর প্রান্তের বিমানঘাঁটিতেও ইউক্রেনীয় ড্রোন আঘাত হেনেছিল। এতে রাশিয়ার বিভিন্ন বিমানঘাঁটির প্রচুর ক্ষতি হয়।

রাশিয়া-চীনের সঙ্গে ইরানের নতুন করে ‘আঁতাত’ হতে যাচ্ছে?badrul alam 12

এছাড়া জানুয়ারিতে ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের হাতে আটকের ঘটনা পুতিনের নিরাপত্তাভীতিকে আরও উসকে দিয়েছে। এর ফলে এফএসও তাদের নিরাপত্তা বলয় আরও কঠোর করেছে। পুতিন এখন সফর অনেক কমিয়ে দিয়েছেন এবং তার সঙ্গে দেখা করতে আসা ব্যক্তিদের জন্য অত্যন্ত কড়া তল্লাশির নিয়ম করা হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

প্রেসিডেন্ট পুতিন এবং তার পরিবার এখন আর মস্কো বা ভালদাইয়ের নিয়মিত বাসভবনে থাকছেন না। পুতিন এখন লম্বা সময় কাটান বিভিন্ন বাঙ্কারে, যার মধ্যে একটি রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার এলাকায় অবস্থিত। পরিস্থিতি স্বাভাবিক দেখাতে রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো প্রায়ই তার আগে থেকে রেকর্ড করা ভিডিও প্রচার করছে। এমনকি তার ঘনিষ্ঠ কর্মী যেমন রাঁধুনি, ফটোগ্রাফার ও দেহরক্ষীদের ক্ষেত্রেও কঠোর নিয়ম জারি করা হয়েছে। তারা কোনো গণপরিবহন ব্যবহার করতে পারেন না এবং পুতিনের আশেপাশে মোবাইল ফোন বা ইন্টারনেট ব্যবহার করা তাদের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ। এমনকি তাদের বাড়িতে নজরদারি ক্যামেরা বসানো হয়েছে বলেও জানা গেছে।

বিষয়: রাশিয়ামস্কোইউক্রেনরাশিয়া ইউক্রেন সংকটভ্লাদিমির পুতিন
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    নারী এশিয়া কাপের অলিখিত নিয়ম হল, টুর্নামেন্ট জিততে হলে অন্তত একবার হলেও ভারতকে হারাতেই হবে। সাতবারের চ্যাম্পিয়ন দলটিকে হারিয়েই ৮ বছর আগে নিজেদের প্রথম ও একমাত্র এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবারের আসরে অবশ্য সেমিফাইনালেই সাক্ষাৎ হচ্ছে দুই দলের। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা নিগার সুল

  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।