চরচা প্রতিবেদক

সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল বাস্তবানের সুযোগ অন্তর্বর্তী সরকারের নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, “পে স্কেল নিয়ে পে কমিশন শুধু রিপোর্ট দিয়েছে। অন্তর্বর্তী সরকারের এটা বাস্তবায়নের সুযোগ নেই। সরকার কমিটি করে দিয়েছে সুপারিশ পর্যালোচনা করার জন্য। এ ধরনের পে কমিশন একবারে বাস্তবায়ন হয় না। ধাপে ধাপে বাস্তবায়ন হবে। পে কমিশন প্রস্তাব দিয়েছে, আগামী সরকারের কাজের জন্য সুবিধা হবে।”
সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, “জিনিসপত্রের দামে পে কমিশন রিপোর্টের প্রভাব পড়ার সুযোগ নেই। কেননা সরকার তো এটা বাস্তবায়ন করছে না।”
গত ২১ জানুয়ারি প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয় নবম জাতীয় বেতন কমিশন। কমিশন সরকারি কর্মচারীদের জন্য ২০টি স্কেলে বেতন সুপারিশ করেছে। সর্বনিম্ন বেতন স্কেল আট হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে এবং সর্বোচ্চ বেতন স্কেল ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে।
প্রস্তাবগুলো বাস্তবায়ন করতে হলে এক লাখ ৬ হাজার কোটি টাকার প্রয়োজন হবে। বর্তমানে ১৪ লাখ সরকারি কর্মচারী এবং ৯ লাখ পেনশনভোগীর জন্য সরকারের ব্যয় হচ্ছে এক লাখ ৩১ হাজার কোটি টাকা।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা ফাওজুল বলেন, “ডিফেন্স জোন করা হচ্ছে, সেনা, নৌ ও বিমান বাহিনীর তো সমরাস্ত্র ব্যবহার করে। এর জন্য অস্ত্র তৈরির পরিকল্পনা করছে। প্রাথমিকভাবে শুধু জমি বরাদ্দ করা হচ্ছে।”
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, “চীন ও পাকিস্তান থেকে যুদ্ধবিমান, ড্রোন কেনা নিয়ে কোনো বিষয় জানা নেই।”
ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশ না নেওয়া প্রসঙ্গে প্রশ্নের জবাবে জবাবে উপদেষ্টা বলেন, “ক্রিকেট নিয়ে বাংলাদেশের অনৈতিক কিছু নেই। বাংলাদেশ বিকল্প ভেন্যু চেয়েছে শুধু। ভারততো দীর্ঘদিন ধরে পাকিস্তানে খেলেনি। আমরাতো বিশ্বকাপ খেলতে চাই।”

বর্তমান গণতান্ত্রিক সরকার দায়িত্ব গ্রহণের পরপরই চট্টগ্রামে কিছু সন্ত্রাসী কর্মকাণ্ড লক্ষ্য করা যায়। কিছু ব্যবসায়ীর বাসভবনে অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে গুলিবর্ষণ এবং চাঁদা আদায়ের মতো ঘটনা ঘটার পর সরকার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে নেয়।

কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম ৪৮ ঘণ্টার মধ্যে সম্পন্ন করার যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল, তা শতভাগ অর্জিত হয়েছে বলে দাবি করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। আজ রোববার কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা, নগর পরিচ্ছন্নতা এবং ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম নিয়ে রাজধানীর