Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

তথ্য-পরিসংখ্যানে আর্জেন্টিনা ও কেপ ভার্দের লড়াই

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৩ জুলাই ২০২৬, ২১: ৫২
তথ্য-পরিসংখ্যানে আর্জেন্টিনা ও কেপ ভার্দের লড়াই

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে এবারের আসরের অন্যতম চমক হিসেবে হাজির হয়েছে। স্পেন-উরুগুয়ের মত দলকে রুখে দিয়ে জায়গা করে নিয়েছে সেমিফাইনালে, যেখানে তাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল মেসির দলের সঙ্গে ৫ লাখ ২৫ হাজার জনসংখ্যার দেশটির সম্ভাবনা অনেকেই দেখছেন না। তবে নকআউট পর্বে যে কোনো কিছুই হতে পারে।

Advertisement
Advertisement
Advertisement

বাংলাদেশ সময় শনিবার ভোর ৪টায় শুরু হবে শেষ ৩২-এর ম্যাচটি। এই ম্যাচে মেসিদের চ্যালেঞ্জে ফেলে দেওয়ার সামর্থ্য আছে এখনো টুর্নামেন্টে অপরাজিত থাকা কেপ ভার্দের।

চরচার দর্শকদের জন্য তুলে ধরা হল আর্জেন্টিনা ও কেপ ভার্দে ম্যাচের কিছু পরিসংখ্যান :

  • চলতি শতাব্দীতে বিশ্বকাপের নকআউট পর্বে ওঠা মাত্র তৃতীয় বর্তমান চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনা। এর আগে ২০০৬ সালে ব্রাজিল এবং ২০২২ সালে ফ্রান্সই কেবল এই কৃতিত্ব দেখিয়েছিল।
  • ২০১০ সালের স্লোভাকিয়ার পর নিজেদের প্রথম বিশ্বকাপেই নকআউটে ওঠা প্রথম দল কেপ ভার্দে।
  • ২০০৬ আসরে ঘানার পর প্রথম আফ্রিকান দল হিসেবে অভিষেক আসরেই নকআউট পর্বে খেলছে কেপ ভার্দে।
  • ২০২৬ বিশ্বকাপের প্রথমবার অংশ নিয়েছে চারটি দল। এর মধ্যে একমাত্র কেপ ভার্দেই শেষ ৩২-এ উঠেছে।
  • নিজেদের গ্রুপে তিন ম্যাচের তিনটিতেই জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। অন্যদিকে স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের বিপক্ষে তিন ড্রয়ে গ্রুপ রানার্সআপ হয় কেপ ভার্দে।
  • গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে গোল করে বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ১৮-তে নিয়ে গেছেন মেসি। বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকায় আগেই পেছনে ফেলেছেন মিরোস্লাভ ক্লোসাকে।
  • বিশ্বকাপের ইতিহাসে টানা সাতটি ম্যাচে গোল করা প্রথম ফুটবলার ৩৮ বছর বয়সী মেসি। এই সাত ম্যাচে হ্যাটট্রিক সহ করেছেন ১১ গোল।
  • বিশ্বকাপের নিজের শেষ পাঁচটি নকআউট ম্যাচে গোলে মেসির অবদান ৯টি (৫ গোল, ৪ অ্যাসিস্ট)।
  • কেপ ভার্দের ৪০ বছর বয়সী গোলকিপার ভোজিনিয়া বিশ্বকাপে এখনো গোল হজম করেননি। বিশ্বকাপে একাধিক ক্লিন শিট রাখা ৪০ বা তার বেশি বয়সী মাত্র তৃতীয় খেলোয়াড় তিনি। তার আগে এই কীর্তি ছিল পিটার শিলটন ও দিনো জফের।
  • ২০০২ সালের সেনেগালের পর বিশ্বকাপের ইতিহাসে প্রথম অভিষিক্ত দল হিসেবে প্রথম তিন ম্যাচে অপরাজিত থেকেছে কেপ ভার্দে।
  • কেপ ভার্দের আগে ১৯৯৮ বিশ্বকাপে চিলি তিনটি ড্র করেই নকআউটে খেলেছিল।
  • বিশ্বকাপ প্রথম তিন ম্যাচই ড্র করা মাত্র চতুর্থ দল কেপ ভার্দে।
  • নকআউট পর্বে আর্জেন্টিনার সবশেষ ১৩টি ম্যাচের সাতটিই গড়িয়েছে অতিরিক্ত সময়ে।
  • বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি (১১টি) অতিরিক্ত সময়ে যাওয়া নকআউট পর্বের ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। সমান ম্যাচ খেলেছে জার্মানি ও ইতালিও।
  • এবারই প্রথম আর্জেন্টিনা ও কেপ ভার্দে একে অপরের মুখোমুখি হচ্ছে।
  • বিশ্বকাপে আফ্রিকান দলের বিপক্ষে নিজেদের সবশেষ সাত ম্যাচই জিতেছে আর্জেন্টিনা।
বিষয়: ২০২৬ বিশ্বকাপআর্জেন্টিনাকেপ ভার্দেলিওনেল মেসিআর্জেন্টিনা ফুটবল
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    নারী এশিয়া কাপের অলিখিত নিয়ম হল, টুর্নামেন্ট জিততে হলে অন্তত একবার হলেও ভারতকে হারাতেই হবে। সাতবারের চ্যাম্পিয়ন দলটিকে হারিয়েই ৮ বছর আগে নিজেদের প্রথম ও একমাত্র এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবারের আসরে অবশ্য সেমিফাইনালেই সাক্ষাৎ হচ্ছে দুই দলের। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা নিগার সুল

  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।