বাংলাদেশে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের ক্ষেত্রে গত বছরের তুলনায় হতাশাজনক চিত্র দেখা গেলেও দেশের বাইরে থেকে পরীক্ষা দেওয়া শিক্ষার্থীরা অনেক ভালো করেছে।
দেশে সব মিলিয়ে এবার ঢাকা বোর্ডের পাশের হার সবচেয়ে বেশি ৭১ দশমিক ৬৩ শতাংশ। সেই তুলনায় বিদেশের কেন্দ্রগুলোতে অংশ নেওয়া শিক্ষার্থীদের পাসের হার ৮৮ দশমিক ০৬ শতাংশ।
বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
আজ সোমবার প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।
এ বছর বিদেশে থাকা কেন্দ্রে মোট ৪০২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ৩৫৪ জন পাস করেছে। তবে ৪৮ জন শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি।
এ বছর বিদেশে মোট ৯টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এসব কেন্দ্রে বাংলাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে দুটি প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। অন্যদিকে একটি প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি।