Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

পাকিস্তানে হাসপাতালে আগুন, প্রাণ গেল ১৫ নবজাতকের

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬, ১১: ৩৯
পাকিস্তানে হাসপাতালে আগুন, প্রাণ গেল ১৫ নবজাতকের
ইসলামাবাদের হাসপাতালে আগুন লেগে ১৫ নবজাতক নিহত। ছবি: রয়টার্স

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে অগ্নিকাণ্ডে অন্তত ১৫ নবজাতক নিহত হয়েছে। আজ বুধবার স্থানীয় সম্প্রচারমাধ্যম জিও টিভির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হাসপাতালের শীতাতপনিয়ন্ত্রণ ব্যবস্থার ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়।

Advertisement
Advertisement
Advertisement

জিও টিভির প্রতিবেদনে বলা হয়, সকাল ৭টার দিকে (গ্রিনিচ মান সময় ২টা) পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালের তৃতীয় তলার গাইনি ওয়ার্ডের নবজাতক ইউনিটে আগুন লাগে। হাসপাতালটি ইসলামাবাদের অন্যতম প্রধান সরকারি হাসপাতাল।

Advertisement
Advertisement
Advertisement

সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানের হাসপাতালগুলোর মধ্যে এটি অন্যতম প্রাণঘাতী অগ্নিকাণ্ড। দেশটির সরকারি স্বাস্থ্যসেবা ভর্তুকিনির্ভর হলেও হাসপাতালগুলোর অনেকগুলোই পর্যাপ্ত সম্পদের অভাব ও অতিরিক্ত রোগীর চাপের মধ্যে রয়েছে। সরকারি হাসপাতালগুলোর ব্যবস্থাপনা নিয়েও বিভিন্ন সময়ে সমালোচনা হয়েছে।

পাকিস্তানে শাসনব্যবস্থার সংকটpakistan-ai

আগুন লাগার সময় ওই ওয়ার্ডে ১৬ জন নবজাতক ছিল। তাদের মধ্যে একজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জিও টিভি জানিয়েছে।

প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ তাৎক্ষণিক তদন্তের নির্দেশ দিয়েছেন। তার কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, দায়ীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নিতে হবে।

এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আগুনের পর ওয়ার্ডটি ঘিরে রাখা হয় এবং হাসপাতাল ভবনের বাইরে অ্যাম্বুলেন্স দেখা যায়।

ইসলামাবাদের কেন্দ্রে অবস্থিত পিআইএমএসে গত সপ্তাহে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকেও চিকিৎসার জন্য নেওয়া হয়েছিল।

বিষয়: পাকিস্তানআগুনহাসপাতালইসলামাবাদশিশু নিহত
সর্বশেষ
  • ১

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ২

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৩

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

  • ৪

    সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

  • ৫

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

সম্পর্কিত
  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প

  • ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    পশ্চিম ফিলিপাইনের পালাওয়ান দ্বীপের কাছে যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন নিহত এবং ৮০ জনের বেশি নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড। স্থানীয় সময় বুধবার রাতে পালাওয়ানের কোরন এলাকার জলসীমায় এমভি জুন অ্যাস্টার ফেরিতে আগুন লাগে। খবর রয়টার্স।