Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

হারলেন ট্রাম্প-পুতিনের ‘বন্ধু’ অরবান, হাঙ্গেরির ক্ষমতায় কারা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ১৬: ৪৩
হারলেন ট্রাম্প-পুতিনের ‘বন্ধু’ অরবান, হাঙ্গেরির ক্ষমতায় কারা

দীর্ঘ ১৬ বছরের শাসনের অবসান ঘটল। হাঙ্গেরির ক্ষমতা হারালেন ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিনের বন্ধু হিসেবে পরিচিত ‘কট্টর’ জাতীয়তাবাদী নেতা ভিক্টর অরবান। গতকাল রোববারের নির্বাচনে রেকর্ডসংখ্যক ভোটের ব্যবধানে জয়ী হয়ে দেশটির নতুন পথপ্রদর্শক হিসেবে আবির্ভূত হয়েছেন ইউরোপীয় ইউনিয়নপন্থী নেতা পিটার ম্যাগিয়ার।

Advertisement
Advertisement
Advertisement

প্রাথমিক ফলাফলে দেখা গেছে, ম্যাগিয়ারের নেতৃত্বাধীন মধ্য-ডানপন্থী দল ‘তিসজা’ পার্লামেন্টে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে। এই জয়ের মাধ্যমে অরবানের দীর্ঘদিনের ইইউ-বিরোধী অবস্থানের অবসান ঘটতে চলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

যদিও ৬২ বছর বয়সী ভিক্টর অরবান নিজেকে হাঙ্গেরির জাতীয় ঐতিহ্যের রক্ষক হিসেবে দাবি করে আসছিলেন এবং ডোনাল্ড ট্রাম্পের মতো নেতাদের সমর্থন পেয়েছিলেন। কিন্তু অভ্যন্তরীণ অর্থনীতিই তার পতনের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে।

রয়টার্স বলছে, ইউক্রেন যুদ্ধের পর ইউরোপের মধ্যে হাঙ্গেরিতেই খাদ্যের দাম সবচেয়ে বেশি বেড়েছে। গত তিন বছর ধরে দেশের অর্থনীতি স্থবির হয়ে আছে। অরবানের কট্টর ডানপন্থী নীতি তরুণ ভোটারদের তিসজা পার্টির দিকে ঠেলে দিয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

ভিক্টর অরবান বরাবরই ইউক্রেনকে সহায়তার বিরোধিতা করে আসছিলেন এবং রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছিলেন। পিটার ম্যাগিয়ারের এই জয় ইউরোপীয় রাজনীতির সমীকরণ বদলে দিতে পারে। ম্যাগিয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি অরবানের বিতর্কিত আইনি সংস্কারগুলো বাতিল করবেন এবং ইইউর সঙ্গে স্থগিত হয়ে থাকা বিলিয়ন বিলিয়ন ইউরোর তহবিল পুনরুদ্ধারে কাজ করবেন।

ভিক্টর অরবান ১৯৯৮ সালে মাত্র ৩৫ বছর বয়সে প্রথমবার প্রধানমন্ত্রী হয়েছিলেন। এরপর ২০১০ সাল থেকে টানা ক্ষমতায় থেকে দেশের সংবিধানে আমূল পরিবর্তন আনেন। তবে রোববার রাতে বুদাপেস্টের রাস্তায় হাজার হাজার মানুষের উল্লাস প্রমাণ করেছে যে, হাঙ্গেরি এখন এক নতুন রাজনৈতিক ভোরের অপেক্ষায়।

বিষয়: হাঙ্গেরিইউরোপডোনাল্ড ট্রাম্পইউরোপীয় ইউনিয়নভ্লাদিমির পুতিন
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।