Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

উত্তর কোরিয়ার সঙ্গে বড় হার বাংলাদেশের

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৬ মার্চ ২০২৬, ১১: ৩২
উত্তর কোরিয়ার সঙ্গে বড় হার বাংলাদেশের

এশিয়ান কাপের অন্যতম শক্তিশালী দল উত্তর কোরিয়া। ফিফা র‍্যাঙ্কিংয়ে অবস্থান ৯। চীনের বিপক্ষে ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স বাংলাদেশ নারী দলকে নিয়ে প্রত্যাশার মাত্রা বাড়িয়েছিল। তবে আজ উত্তর কোরিয়ার বিপক্ষে হারের ব্যবধানটা বড়ই। নিজেদের দ্বিতীয় ম্যাচে ১০৩ ধাপ এগিয়ে থাকা দলটির বিপক্ষে ৫-০ গোলে হেরেছে ঋতুপর্না-আফঈদারা।

Advertisement
Advertisement
Advertisement

সিডনির কমব্যাংক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে উত্তর কোরিয়ার আধিপত্য ছিল আগাগোড়াই। চীনের বিপক্ষে এশিয়ান কাপের অভিষেক ম্যাচে যে দাঁতে দাঁত চেপে লড়াইটা বাংলাদেশ করেছিল, উত্তর কোরিয়ার বিপক্ষে আজ সেই লড়াইয়ে কিছুটা ঘাটতি ছিল। শক্তিতে-সামর্থ্যে যোজন ব্যবধানে এগিয়ে থাকলেও উত্তর কোরিয়ার বিপক্ষে রক্ষণাত্মক কৌশল নেননি বাটলার। তারপরেও কোরিয়া দ্রুতগতির প্রেসিং ফুটবল খেলে গোটা ম্যাচেই বাংলাদেশকে চাপে রাখে।

প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ছিল উত্তর কোরিয়া। যদিও প্রথমার্ধে তাদের তিনটি গোলে ভিএআরে (ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি) বাতিল হয়ে যায়। একটি গোলে বাতিল হয় হ্যান্ডবলে, একটি অফসাইডে ও অন্যটি ফাউল করায়। গোলশূন্য অবস্থায় যখন প্রথমার্ধ শেষ করার সম্ভাবনা প্রবলভাবে উঁকি দিচ্ছে, ঠিক তখনই অর্ধের একেবারে শেষ দিকে অধিনায়ক আফঈদা খন্দকার বক্সের মধ্যে কোরীয় ফরোয়ার্ডকে ফাউল করে পেনাল্টি উপহার দেন। উত্তর কোরিয়াকে পেনাল্টি থেকে গোল করে এগিয়ে দেন মিয়ং ইয়ো জং। এর প্রায় সঙ্গে সঙ্গেই উত্তর কোরিয়া পেয়ে যায় দ্বিতীয় গোলটি। স্কোরশিটে নাম লেখান কিম ইয়ং ডান। এই গোলটি ছিল রক্ষণের ভুলে।

দ্বিতীয়ার্ধে উত্তর কোরিয়ার আধিপত্য যেন আরও বেড়েছিল। ৬২ মিনিটে চে উন ইয়ং গোল করে ব্যবধান ৩–০ করেন। পরের মিনিটে কিম ইয়ং কিয়ংয়ের জোরালো শটে চতুর্থ গোল হজম করে বাংলাদেশ। ডান দিকে ঝাঁপিয়েও বল ঠেকাতে পারেননি গোলরক্ষক মিলি। ৬৯ মিনিটে হং সং ওকের শট গোলকিপার মিলি আক্তার প্রতিহত করেন। তবে ম্যাচের একেবারে শেষ দিকে আরও একটি গোল হজম করতে হয় বাংলাদেশকে। সেটি ছিল ম্যাচের ৯০তম মিনিট।

Advertisement
Advertisement
Advertisement

চীনের বিপক্ষে যে একাদশ খেলেছে, সেখান থেকে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। ডিফেন্সে অভিজ্ঞ শিউলি আজিম ও মিডফিল্ডার উমেহলা মারমা দলে ছিলেন না। তাদের জায়গায় সুযোগ পান তহুরা খাতুন ও আইরিন খাতুন। অবশ্য কোচ বাটলার প্রথমার্ধেই আনেন তিনটি পরিবর্তন। স্বপ্না, উমহেলা মারমা ও আনিকা রানিয়া সিদ্দিকী মাঠে নামেন। তবুও উত্তর কোরিয়াকে সেভাবে বিচলিত করতে পারেনি বাংলাদেশ।

আগামী ৯ মার্চ পার্থে শেষ গ্রুপ ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হবে তারা। সেই ম্যাচে জয় পেলে কোয়ার্টার ফাইনালে ওঠার সুযোগ তৈরি হতে পারে। ড্র হলে তখন হিসাব গড়াবে গোল ব্যবধানে।

বিষয়: ফুটবলএশিয়ান কাপবাংলাদেশঅস্ট্রেলিয়াউত্তর কোরিয়া
সর্বশেষ
  • ১

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ২

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৩

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৪

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৫

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।