Advertisement Banner

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমল

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমল
জ্বালানি তেল উত্তোলন যন্ত্র। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধের মধ্যে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, যুদ্ধের কারণে সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়ার পরেও সপ্তাহের শুরুতে দাম কিছুটা কমেছে। ইরান ও আমেরিকার মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যেই কমল তেলের দাম।

স্থানীয় সময় সোমবারের লেনদেনে অপরিশোধিত ব্রেন্ট ক্রুড প্রতি ব্যারেল ০.৬ শতাংশ বা ৬৪ সেন্ট কমে ১০৮ দশমিক ৩৯ ডলারে দাঁড়িয়েছে। পাশাপাশি ডব্লিউটিআই ক্রুড প্রতি ব্যারেল ১ দশমিক ২ শতাংশ বা ১ দশমিক ৩৩ ডলার কমে ১১০ দশমিক ২১ ডলারে কেনাবেচা হচ্ছে।

এর আগে, গত বৃহস্পতিবার ২০২০ সালের পর তেলের দাম এক দিনে সবচেয়ে বেশি বেড়েছিল। যেখানে ডব্লিউটিআই ক্রুড ও ব্রেন্ট ক্রুড যথাক্রমে ১১ শতাংশ ও ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছিল।

সম্পর্কিত