Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

এমপির ছেলেকে আটক, নেপথ্যে মেঘনা গ্রুপে চাঁদাবাজি!

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২২ জুন ২০২৬, ১১: ৫৮
এমপির ছেলেকে আটক, নেপথ্যে মেঘনা গ্রুপে চাঁদাবাজি!

মেঘনা গ্রুপে দখলবাজি ও চাঁদাবাজির অভিযোগেই নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে আটক করা হয়।

Advertisement
Advertisement
Advertisement

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) একজন দায়িত্বশীল কর্মকর্তা চরচাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিবির ওই কর্মকর্তা চরচাকে বলে, “স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে খুব স্ট্রং কল আছে, অভিযোগের সত্যতা পাওয়া গেলে যথাযথ আইনি পদক্ষেপ নিতে হবে।”

গতকাল রোববার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সজীবকে আটক করে। পরে রাতে ডিবি মিরপুর বিভাগে তাকে হস্তান্তর করা হয়। গোয়েন্দারা তাকে জিজ্ঞাসাবাদও করেছে।

Advertisement
Advertisement
Advertisement

এদিকে রোববার দিবাগত রাতে সজীবকে ছেড়ে দেওয়া হয়েছে জানিয়েছেন ডিএমপির গোয়েন্দা বিভাগের মিরপুর জোনের উপ-পুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল।

চরচাকে তিনি বলেন, সজীবের কাছ থেকে মুচলেকা নিয়ে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

পুলিশ সদর দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলামের ছেলে খাইরুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য কার্যালয়ে আনে নারায়ণগঞ্জ ডিবি পুলিশ। পরে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিএমপির ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

দেশের অন্যতম শিল্পগ্রুপ মেঘনা কর্তৃপক্ষের কাছে মোটা অংকের মাসিক চাঁদা ও সোনারগাঁওয়ে অবস্থিত মেঘনা ইকোনমিক্যাল জোনের বিভিন্ন ফ্যাক্টরিতে দখলবাজির অভিযোগ রয়েছে সজীবের বিরুদ্ধে।

মেঘনা গ্রুপের একজন প্রশাসনিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে চরচাকে বলেন, “ক্ষমতায় আসার পর থেকেই নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা ইন্ড্রাস্ট্রিয়াল অ্যান্ড ইকোনোমিক জোনের ফ্যাক্টরিগুলোতে এমপি মান্নানের অনুসারীদের দখলদারিত্ব শুরু হয়। ইকোনোমি জোনের ভেতরের সব ফ্যাক্টরির নির্মাণ-সংস্কার, বর্জ্য ব্যবস্থাপনা, পরিবহন, সাপ্লাই, নদী খননের কাজসহ সব কিছু একচেটিয়া নিয়ন্ত্রণে নেয় তারা।”

ওই কর্মকর্তা দাবি করেন, “সবশেষ মাসিক চাঁদা হিসেবে মোটা অংকের টাকা নির্ধারণ করে দেওয়া হয় মেঘনা গ্রুপকে। আর এসবই হয়েছে এমপি পুত্রের নির্দেশে।”

একাত্তর টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে এই বিষয়ে বিস্তারিত জানানো হয় বলেও জানান ওই কর্মকর্তা। তিনি বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রীকে পুরো বিষয়টি বিস্তারিত জানান মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল। পরে স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে অবহিত করলে, এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।”

আটক হওয়া সজীব নারায়ণগঞ্জ জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ছিলেন। আটকের পর তাকে বহিষ্কারও করেছে যুবদল।

বিষয়: পুলিশনারায়ণগঞ্জঅপরাধচাঁদাবাজি
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

  • ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় মহাখালীর এসকেএস শপিং মলের পেছনে পুরোনো ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ধানমন্ডি ২৭-এ অ্যাপেক