Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ঈদে ঢাকা ছাড়ছেন ‘কোটি’ মানুষ, বাগড়া দিতে পারে আবহাওয়া

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৬ মে ২০২৬, ১১: ১৯
ঈদে ঢাকা ছাড়ছেন ‘কোটি’ মানুষ, বাগড়া দিতে পারে আবহাওয়া

ঈদুল আজহার সাত দিনের ছুটি গতকাল সোমবার থেকে শুরু হয়েছে। এবার ঈদের ছুটিতে প্রায় ১ কোটি থেকে ১ কোটি ৩০ লাখ মানুষ রাজধানী ছাড়তে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে বৈরী আবহাওয়ার কারণে ঘরমুখী মানুষ ভোগান্তিতে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

Advertisement
Advertisement
Advertisement

গতকাল সোমবার সকাল থেকেই ছুটির আমেজে বাড়িফেরা মানুষ তাদের কাঙ্ক্ষিত যানবাহন ধরতে বাস টার্মিনাল, রেলওয়ে স্টেশন এবং লঞ্চঘাটগুলোতে ভিড় জমাতে শুরু করেন।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর জানান, আজ মঙ্গলবার সিলেট ও ময়মনসিংহ বিভাগের অনেক স্থানে বৃষ্টির সম্ভাবনা আছে। সেই সঙ্গে ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। আর আগামী বুধবার বৃষ্টি বাড়তে পারে বলে সতর্ক করেন তিনি।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বার্তা সংস্থা ইউএনবিকে জানান, তাদের সংগঠন আশা করছে প্রায় ১ কোটি থেকে ১ কোটি ১৫ লাখ মানুষ ঈদ উদযাপনের জন্য ঢাকা শহর ছাড়বেন। তবে খারাপ আবহাওয়ার কারণে কিছু মানুষ নিজেদের যাত্রা বাতিল বা স্থগিত করলে এ সংখ্যা কমতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

Advertisement
Advertisement
Advertisement

মোজাম্মেল হক জানান, তার ধারণা, প্রায় ৬০-৬৫ শতাংশ যাত্রী সড়কপথ ব্যবহার করবেন, ১০-১২ শতাংশ যাত্রী রেলপথে ভ্রমণ করতে পারেন এবং আরও ২০-২৫ শতাংশ যাত্রী নৌপথ ব্যবহার করবেন । তিনি আরও জানান, ঈদের পরেও একটি বড় অংশের মানুষ ঢাকা ছাড়বেন। ঈদের পরের দিন প্রায় ১০ থেকে ১৫ লাখ মানুষ ঢাকা ছাড়তে পারেন বলে তিনি অনুমান করছেন।

রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান বলেন, রোববার ছিল শেষ কর্মদিবস। ওইদিন রাত ও সোমবার দিনজুড়ে বিপুল সংখ্যক মানুষ ঢাকা ছেড়েছেন। বেশিরভাগ মানুষই ইতোমধ্যে চলে গেছেন। তার মতে, যাত্রীদের এই চলাচল ঈদের দিন ভোর পর্যন্ত অব্যাহত থাকবে। তবে অনেক ক্ষুদ্র ব্যবসায়ী ঈদের পরেও তাদের যাত্রা শুরু করতে পারেন বলে মনে করেন তিনি।

তবে ঈদের পর সড়ক ফাঁকা হয়ে গেলে দুর্ঘটনা বৃদ্ধির ঝুঁকির ব্যাপারে সতর্ক করেছেন সাইদুর রহমান। তিনি বলেন, ঈদের পর যানজট কম থাকায় যানবাহনগুলো সাধারণত অতিরিক্ত গতিতে চলে, এতে সড়ক দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যায়।

পরিবহন সক্ষমতার বিষয়ে তিনি বলেন, এত বিপুল সংখ্যক মানুষের যাতায়াতের জন্য দেশে পর্যাপ্ত মানসম্মত পরিবহন ব্যবস্থার অভাব রয়েছে। তিনি আরও বলেন, মানুষ যেকোনো উপায়ে ঢাকা ছাড়ার চেষ্টা করছেন। কেউ মোটরবাইকে যাচ্ছেন, আবার কেউ ট্রাকে। বিশেষ করে যেসব ট্রাকে করে ঢাকায় কোরবানির পশু আনা হয়েছিল, নিম্ন আয়ের কিছু মানুষ ফেরার পথে সেগুলোতে করেই বাড়ি ফিরছেন।’

যদিও কোনো সরকারি জরিপ নেই, তবুও ঢাকার জনসংখ্যা প্রায় ২ কোটি থেকে ২ কোটি ৫০ লাখ বলে ধারণা করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার (মিডিয়া) এস এম নাসিরউদ্দিন বলেন, কতজন নগরবাসী ঈদের ছুটিতে ঢাকা ছাড়ছেন সে বিষয়ে পুলিশের কাছে কোনো সঠিক পরিসংখ্যান নেই।

রোববার শেষ কর্মদিবস পার হওয়ার পর সোমবার থেকে সাত দিনের সরকারি ছুটি শুরু হয়েছে। সরকারি অফিস, আদালত এবং অনেক বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় দেশের অন্যতম বড় এই মৌসুমী যাত্রা শুরু হয়েছে। আগামী ২৮ মে ঈদুল আজহা উদযাপিত হওয়ার কথা রয়েছে।

এদিকে, হামের চিকিৎসা ও জরুরি স্বাস্থ্যসেবায় নিয়োজিত চিকিৎসক ও নার্সদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে, যাতে নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করা যায়। তাই তারা এই ছুটির তালিকার বাইরে থাকবেন।

গত ৭ মে সরকার ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সাত দিনের ছুটি ঘোষণা করে। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ২৩ মে সরকারি অফিস খোলা রাখা হয়েছিল। ছুটি শেষে আগামী ১ জুন থেকে আবার কর্মস্থলে ফেরার কথা রয়েছে চাকরিজীবীদের।

বিষয়: ঈদুল আজহারাজধানীআবহাওয়াভোগান্তিছুটি
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।