চরচা প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা মহানগরের প্রতিটি ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। আজ সোমবার ডিএমপি সদর দপ্তরে অনুষ্ঠিত ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে নিরাপত্তা পরিকল্পনা ও সার্বিক ব্যবস্থাপনা’ বিষয়ক সমন্বয় সভায় এ নির্দেশ দেন তিনি।
ডিএমপি কমিশনার বলেন, ভোটকেন্দ্রে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকতে হবে। থানা এলাকা থেকে দূরবর্তী ভোটকেন্দ্রগুলোতে বিশেষ নজরদারি বাড়ানোর পাশাপাশি থানা এলাকায় টহল আরও জোরদার করার নির্দেশ দেন তিনি।
অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, এবারের নির্বাচন ভিন্ন প্রেক্ষাপটে অনুষ্ঠিত হচ্ছে, তাই দায়িত্ব পালনে সবারই বিশেষ যত্ন নিতে হবে।
তিনি আরও জানান, নির্বাচনের দিন অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে এবং পুরো মহানগরজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
সমন্বয় সভায় যৌথ পুলিশ কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ডিএমপির সার্বিক নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করেন। এ সময় উপস্থিত কর্মকর্তারা তাদের মতামত তুলে ধরেন।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সরওয়ার, মো. মাসুদ করিম, মো. শফিকুল ইসলাম, হাসান মো. শওকত আলী, মো. আনিছুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও সব থানার ওসিরা।

অবৈধ সুবিধা নিয়ে ঢাকার গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের ফ্ল্যাট নেওয়ার অভিযোগে গত বছরের ১৫ এপ্রিল টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান ও সাবেক সহকারী আইন উপদেষ্টা-১ সরদার মোশারফ হোসেনের বিরুদ্ধে মামলা করে দুদক।