Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

আন্তর্জাতিক রাইটার্স ওয়ার্কশপে অংশ নিতে হংকং গেলেন কথাসাহিত্যিক মশিউল আলম

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ১৪: ৫৪
আন্তর্জাতিক রাইটার্স ওয়ার্কশপে অংশ নিতে হংকং গেলেন কথাসাহিত্যিক মশিউল আলম

হংকং ব্যাপটিস্ট ইউনিভার্সিটির 'ইন্টারন্যাশনাল রাইটার্স ওয়ার্কশপ ২০২৬'–এ অংশ নিতে গত রাতে হংকংয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন কথাসাহিত্যিক মশিউল আলম। গত ২ মার্চ থেকে শুরু হয়ে ২৯ মার্চ পর্যন্ত মাসব্যাপী এই 'রাইটার্স-ইন-রেসিডেন্স' কর্মসূচি চলবে।

Advertisement
Advertisement
Advertisement

২০০৪ সালে প্রতিষ্ঠিত এই আন্তর্জাতিক সাহিত্য আবাসন কর্মসূচিতে বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচিত লেখকরা অংশ নিয়ে থাকেন। পাঠ, আলোচনা, কর্মশালা এবং শিক্ষার্থীদের সঙ্গে সৃজনশীল বিনিময়ের মধ্য দিয়ে এটি এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ সাহিত্য-সংলাপের মঞ্চে পরিণত হয়েছে।

হংকং অবস্থানকালে মশিউল আলম হংকং আন্তর্জাতিক সাহিত্য উৎসব ২০২৬-এর ২৫তম বর্ষপূর্তির অনুষ্ঠানেও অংশগ্রহণ করবেন। সেখানে তিনি তার বহুল প্রশংসিত গ্রন্থ ‘দ্য মিট মার্কেট: টেন স্টোরিজ অ্যান্ড আ নভেলা’ নিয়ে আলোচনা করবেন। মানব অস্তিত্বের ভঙ্গুরতা, রাজনৈতিক ও সামাজিক টানাপোড়েন এবং নৈতিক জটিলতার গভীর অনুসন্ধানের জন্য বইটি আন্তর্জাতিকভাবে সমাদৃত।

হংকং যাত্রার আগে মশিউল আলম বলেন, 'সাহিত্য এমন এক মাধ্যম যা ভৌগোলিক ও রাজনৈতিক সীমানা অতিক্রম করতে পারে। বাংলাদেশের কথাসাহিত্য বিশ্বমঞ্চে তুলে ধরার সুযোগ আমার জন্য সম্মানের। বিভিন্ন দেশের লেখক-চিন্তকের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে আমাদের নিজেদের সাহিত্যিক অভিজ্ঞতা আয়ত দৃষ্টিতে বিচারের সুযোগ ঘটে।'

Advertisement
Advertisement
Advertisement

এর আগে মশিউল আলম ২০২২ সালে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব আইওয়ার ইন্টারন্যাশনাল রাইটিং প্রোগ্রামের ফল রেসিডেন্সি এবং ২০২৫ সালে ইতালির প্রখ্যাত চিভিতেলা রানিয়েরি ফাউন্ডেশনের ফেলো হিসেবে তাদের আর্টিস্টস রেসিডেন্সিতে অংশ নিয়েছিলেন।

ইতিহাস, স্মৃতি, রাজনৈতিক ও সামাজিক অসংগতি তার সাহিত্যের প্রধান বিষয়। বর্তমানে তিনি সোভিয়েত ইউনিয়নের শেষ সময়ের পটভূমিতে ‘লাল আকাশ’ শিরোনামের একটি উপন্যাস নিয়ে কাজ করছেন।

বিষয়: লেখকহংকংকথাসাহিত্যিক
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প