Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ঢাবির ছাত্রী হলে ২৪ ঘণ্টা যাতায়াতের দাবিতে নতুন প্লাটফর্ম ‘অবরোধবাসিনী’

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ২২: ০১
ঢাবির ছাত্রী হলে ২৪ ঘণ্টা যাতায়াতের দাবিতে নতুন প্লাটফর্ম ‘অবরোধবাসিনী’
অবরোধবাসিনীর গণস্বাক্ষর কর্মসূচী। ছবি: চরচা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী হলগুলোতে বৈষম্যমূলক ‘সান্ধ্য আইন’ বাতিল এবং ২৪ ঘণ্টা মুক্ত যাতায়াতের ব্যবস্থার দাবিতে আত্মপ্রকাশ করেছে ‘অবরোধবাসিনী’ নামের একটি নতুন নারী শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম। দাবি আদায়ে প্ল্যাটফর্মটির উদ্যোগে ইতোমধ্যে সাধারণ নারী শিক্ষার্থীদের গণস্বাক্ষর ও অভিজ্ঞতার গল্প সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

তাদের উত্থাপিত প্রধান তিনটি দাবি হলো— ছাত্রী হলের বৈষম্যমূলক সান্ধ্য আইন বাতিল করে ২৪ ঘণ্টা নিরাপদ যাতায়াত নিশ্চিত করা, বৈাধ আইডি কার্ড দেখিয়ে যেকোনো হলে প্রবেশ ও অনুমতি সাপেক্ষে রাত্রিযাপনের সুযোগ দেওয়া এবং হলে মা ও বোনসহ নারী স্বজনদের প্রবেশের অনুমতি প্রদান করা।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে প্ল্যাটফর্মটি জানায়, মুক্ত জ্ঞানচর্চার প্রতিশ্রুতি থাকলেও ঢাবিতে নারী শিক্ষার্থীরা কাঠামোগত বৈষম্যের শিকার। বর্তমানে প্রায় ৫৭ শতাংশ নারী শিক্ষার্থী আবাসন সুবিধাবঞ্চিত। নিয়মিত ফি দেওয়া সত্ত্বেও অনাবাসিক ছাত্রীদের নিজ হলে প্রবেশ করতে দেওয়া হয় না। এমনকি ঢাবি সংলগ্ন বুয়েট, ঢামেক কিংবা জাহাঙ্গীরনগর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নারী স্বজন বা বান্ধবীদের হলে ঢোকার সুযোগ থাকলেও ঢাবিতে তা সম্পূর্ণ নিষিদ্ধ।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, নিরাপত্তার অজুহাতে রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত কার্যকর থাকা এই ঔপনিবেশিক প্রথা মূলত নারীদের হয়রানির কারণ। জরুরি চিকিৎসা বা দূরপাল্লার সফর শেষে রাতে হলে ফিরতে গিয়ে ছাত্রীদের প্রশাসনিক হেনস্তায় পড়তে হয়। সার্বক্ষণিক নিরাপত্তা সুসংহত না করে নারীর বিচরণ সংকুচিত করা প্রশাসনিক ব্যর্থতারই নামান্তর।

Advertisement
Advertisement
Advertisement

সংগঠকদের মতে, এই দ্বৈতনীতির কারণে নারী শিক্ষার্থীদের সামাজিক, রাজনৈতিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। নারী শিক্ষার এই প্রতিবন্ধকতা দূর করে ঢাবি ক্যাম্পাসে বৈষম্যহীন ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা।

অবরোধবাসিনী প্লাটফর্মটির সংগঠক ইসরাত জাহান ইমু চরচাকে বলেন, “আমাদের তিনটি দাবি যা আমাদের লিফলেটে পোস্টে পরিষ্কার উল্লেখ আছে। নিরাপত্তার অজুহাতে নারীদের সামাজিক ও রাজনৈতিক পরিসর সংকোচনের দ্বৈত নীতির বিরুদ্ধে এই তিন দাবিতে আমরা মেয়েদের গণস্বাক্ষর ও গল্প সংগ্রহ করছি। পাঁচটা হলের সামনে আজ (বৃহস্পতিবার) রাতে গ্রাফিতি আঁকা হবে।”

বিষয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ঢাবিছাত্রীছাত্রী হলশিক্ষার্থী
সর্বশেষ
  • ১

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ২

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৩

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

  • ৪

    সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

  • ৫

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

সম্পর্কিত
  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প

  • ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    পশ্চিম ফিলিপাইনের পালাওয়ান দ্বীপের কাছে যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন নিহত এবং ৮০ জনের বেশি নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড। স্থানীয় সময় বুধবার রাতে পালাওয়ানের কোরন এলাকার জলসীমায় এমভি জুন অ্যাস্টার ফেরিতে আগুন লাগে। খবর রয়টার্স।