ইরাকে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
ইরাকে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা
আমেরিকার দূতাবাস, ইরাক। ছবি: রয়টার্স

ইরাকের আমেরিকান দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা চালনো হয়েছে বলে জানিয়েছেন ইরাকি আইনশৃঙ্খলা বাহিনীর দুজন সদস্য। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, ক্ষেপণাস্ত্রটি দূতাবাসের হেলিপেডে আঘাত করেছে।

বার্তা সংস্থা এপির বরাতে রয়টার্স জানায়, স্থানীয় সময় শনিবার দূতাবাসের মধ্যে ধোঁয়ার কুন্ডলী দেখা গেছে।

এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা ইরানে সামরিক হামলা চালায়। এর ফলে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যু হয়।

সম্পর্কিত