Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

পাঁচ মিনিটে পুড়িয়ে হত্যার ঘটনায় রায় দিতে লেগেছে দেড় বছর: শহীদ সাজ্জাতের মা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ১২: ৫৬
পাঁচ মিনিটে পুড়িয়ে হত্যার ঘটনায় রায় দিতে লেগেছে দেড় বছর: শহীদ সাজ্জাতের মা

মানবতাবিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের রায় শুনে আদালতের সামনে কান্নায় ভেঙে পড়েন শাহিনা বেগম। তবে শোকে নয়, আনন্দে কান্না করছিলেন তিনি।

Advertisement
Advertisement
Advertisement

শাহিনা বেগম আল জাজিরাকে বলেন, “মাত্র পাঁচ মিনিটে আমার জীবত সন্তানকে পুড়িয়ে মেরেছে তারা, কিন্তু এই রায় দিতে সময় লেগেছে প্রায় দেড় বছর।”

গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগেই শাহিনা বেগমের ২০ বছর বয়সী ছেলে সাজ্জাত হোসেনকে গুলি করে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলেছিল পুলিশ। শেখ হাসিনাই এই হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছিলেন বলে আদালতের প্রমাণ হয়েছে।

গত সোমবার উসকানি, হত্যার নির্দেশ এবং নৃশংসতা প্রতিরোধে ব্যর্থতার অভিযোগে শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

Advertisement
Advertisement
Advertisement

এই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও মৃত্যুদণ্ডপ্রাপ্ত। তবে রাজসাক্ষী হওয়ায় তৃতীয় আসামি পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রায় ঘোষণার পর শাহিনা বেগম বলেন, “শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসি না দেওয়া পর্যন্ত আমি শান্ত হতে পারব না।”

বন্দি বিনিময় চুক্তি শেখ হাসিনা-কামালকে ফেরাতে পারবে?hasina, kamal

তিনি প্রশ্ন তোলেন, “এই সরকার কি সত্যিই হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে পারবে? সরকার পরিবর্তন হলে তারা যদি হাসিনা ও তার সহযোগীদের সুরক্ষা দেয় তাহলে কী হবে? কে নিশ্চিত করবে যে এই খুনিরা পালিয়ে যাবে না?”

ফাঁসির দণ্ডাদেশ দেওয়া হলেও তার কার্যকার হওয়া নিয়ে অনেক শহীদ পরিবারই সন্দিহান।

রায় ঘোষণার পর শহীদ মীর মাহবুবুর রহমান মুগ্ধের ভাই মীর স্নিদ্ধও শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দ্রুত ফাঁসির রায় কার্যকর করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

এ সময় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সৈয়দ মুনতাসির রহমানের বাবা সৈয়দ গাজীউর রহমান বলেন, “এই ফাঁসিটা যেন দৃষ্টান্তমূলক হয়, প্রকাশ্যে হয়। তবেই মানুষ শান্তি পাবে।”

জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের পরিবারও শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে স্বাগত জানিয়েছে।

গত বছরের ৫ আগস্ট চানখারপুল এলাকায় গুলিতে নিহত দশম শ্রেণির ছাত্র শাহরিয়ার খান আনাসের মা সানজিদা খান দিপ্তি আল জাজিরাকে বলেন, “যেদিন এই রায় কার্যকর করা হবে, সেদিন ন্যায়বিচার নিশ্চিত হবে।”

তাছাড়া আইজিপি মামুনের শাস্তি নিয়েও তিনি অসন্তোষ প্রকাশ করেছেন।

শেখ হাসিনার মৃত্যুদণ্ডে রাজনৈতিক চ্যালেঞ্জে ভারতসঙ্কট
বিষয়: শহীদমৃত্যুদণ্ডমামলাকার্যকরশেখ হাসিনাহত্যাকাণ্ডভারতজুলাই-আগস্ট হত্যাকাণ্ড
সর্বশেষ
  • ১

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ২

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৩

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৪

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৫

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।