Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

রাজশাহীতে মধ্যরাতে ২৭ শিক্ষককে ডেকে ফের এসএসসির খাতা যাচাই

রাজশাহী প্রতিনিধি

রাজশাহী প্রতিনিধি

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ০০
রাজশাহীতে মধ্যরাতে ২৭ শিক্ষককে ডেকে ফের এসএসসির খাতা যাচাই
রাজশাহী শিক্ষা বোর্ড। ফাইল ছবি

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার পুনঃনিরীক্ষণ প্রক্রিয়া শেষ হওয়ার পর আবারও খাতা যাচাইয়ের অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ২৭ জন শিক্ষককে বোর্ডে ডেকে এনে ইংরেজি, গণিতসহ বিভিন্ন বিষয়ের খাতা পুনরায় যাচাই করা হয়েছে বলে জানা যায়। এ সময় কিছু ফলাফল পরিবর্তনের কাজও করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

সংশ্লিষ্টদের প্রশ্ন, নির্ধারিত নিয়মে পুনঃনিরীক্ষণ শেষ হওয়ার পর আবার কেন খাতা যাচাইয়ের প্রয়োজন হলো এবং এ প্রক্রিয়ায় ফলাফল পরিবর্তন করা হলে তার স্বচ্ছতা কীভাবে নিশ্চিত করা হচ্ছে?

রাজশাহী শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, চলতি বছরের এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর ফল পুনঃনিরীক্ষণের জন্য বিপুলসংখ্যক শিক্ষার্থী আবেদন করেন। নিয়ম অনুযায়ী, আবেদন করা খাতাগুলো যাচাই করে পুনঃনিরীক্ষণ করা হয়।

তবে অভিযোগ রয়েছে, পুনঃনিরীক্ষণের কার্যক্রম শেষ হওয়ার পর মঙ্গলবার দিবাগত রাতে ২৭ জন শিক্ষককে বোর্ডে ডেকে পাঠানো হয়। তাদের দিয়ে ইংরেজি ও গণিতসহ বিভিন্ন বিষয়ের খাতা নতুন করে যাচাই করানো হয়। রাতের এই কার্যক্রমে কয়েকটি ফলাফলে পরিবর্তন আনার কাজও হয়েছে বলে অভিযোগ রয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

এ বিষয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. শামীম আরা চৌধুরী মুঠোফোনে বলেন, “ফল পরিবর্তনের উদ্দেশ্যে শিক্ষকদের ডাকা হয়নি। পুনঃনিরীক্ষণের পর বিশেষ করে ইংরেজি ও গণিত বিষয়ে প্রত্যাশার তুলনায় বেশি শিক্ষার্থী ফেল করায় বিষয় দুটি আবার যাচাই করা হচ্ছে।”

রাজশাহীতে সারের দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ rajshahi

তিনি বলেন, “পুনঃনিরীক্ষণের ফল নিয়ে কিছু অসামঞ্জস্য দেখা দেওয়ায় বিষয়গুলো নিশ্চিত হওয়ার জন্য সংশ্লিষ্ট শিক্ষকদের দিয়ে আবার যাচাই করা হচ্ছে। দ্রুত কাজ শেষ করার প্রয়োজন থাকায় রাতে শিক্ষকদের বোর্ডে আনা হয়েছে।”

সংশ্লিষ্টদের মতে, শিক্ষার্থীদের ফলাফলের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে পুনঃযাচাই বা সংশোধনের ক্ষেত্রে সুস্পষ্ট নীতিমালা, যথাযথ প্রক্রিয়া ও স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ফলাফল নিয়ে আস্থাও বজায় থাকবে।

বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় নিয়েই খাতাগুলো পুনরায় যাচাই করা হচ্ছে। যাচাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা ও সংশোধন করা হবে।

বিষয়: শিক্ষার্থীশিক্ষকএসএসসিরাজশাহী
সর্বশেষ
  • ১

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

  • ২

    তিন দিনে ২৬ হাজার গ্রাহক ১ হাজার ৪০ কোটি টাকা তুলেছেন

  • ৩

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

  • ৪

    বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান: শামা ওবায়েদ

  • ৫

    হামের নজিরবিহীন প্রাদুর্ভাবে বিপর্যস্ত বাংলাদেশ: রয়টার্স

সম্পর্কিত
  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প

  • ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    পশ্চিম ফিলিপাইনের পালাওয়ান দ্বীপের কাছে যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন নিহত এবং ৮০ জনের বেশি নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড। স্থানীয় সময় বুধবার রাতে পালাওয়ানের কোরন এলাকার জলসীমায় এমভি জুন অ্যাস্টার ফেরিতে আগুন লাগে। খবর রয়টার্স।

  • বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান: শামা ওবায়েদ

    বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান: শামা ওবায়েদ

    ওমান কৃষি ও মৎস্য খাতে বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নিয়োগের আগ্রহ প্রকাশ করেছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। গতকাল বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ওমানের রাজপরিবারের সদস্য আল সাইয়্যিদ মোহাম্মদ সালিম আলী আল সাইদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। খবর বার্তা সংস্থা বাসস।

  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ কার্যক্রম স্বাভাবিক

    রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ কার্যক্রম স্বাভাবিক

    ‎পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের একটি অস্থায়ী ভবনে অগ্নিকাণ্ডে বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ ও কমিশনিং কার্যক্রম স্বাভাবিক আছে বলে জানিয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প ও বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন। গতকাল বুধবার রাতে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আ