Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

দক্ষিণ স্পেনে ভয়াবহ দাবানলে নিহত ১২

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ১০: ০৮
দক্ষিণ স্পেনে ভয়াবহ দাবানলে নিহত ১২

স্পেনের দক্ষিণাঞ্চলে ভয়াবহ দাবানলে অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আটজন। এখনো নিখোঁজ রয়েছেন ২৩ জন। স্থানীয় সময় গতকাল শুক্রবার এ তথ্য জানিয়েছেন আন্দালুসিয়া অঞ্চলের প্রধান হুয়ান ম্যানুয়েল মোরেনো।

Advertisement
Advertisement
Advertisement

বার্তা সংস্থা এপি জানায়, বৃহস্পতিবার গভীর রাতে আলমেরিয়া প্রদেশের সিয়েরা দে লস ফিলাব্রেস পর্বতমালার কাছের একটি প্রত্যন্ত প্রবাসী অধ্যুষিত এলাকায় আগুনের সূত্রপাত হয়। দ্রুত ছড়িয়ে পড়া আগুন থেকে বাঁচতে অনেকেই গাড়ি ও পায়ে হেঁটে পালানোর চেষ্টা করেন। এ সময়ই প্রাণহানির ঘটনা ঘটে।

আন্দালুসিয়ার জরুরি সেবা বিভাগের প্রধান আন্তোনিও সান্স জানান, অধিকাংশ নিহত ব্যক্তি নিরাপদ আশ্রয়ে অবস্থান করার নির্দেশনা উপেক্ষা করেছিলেন। কেউ কেউ শুকনো নদীর খাত দিয়ে পালানোর চেষ্টা করেন, যা শেষ পর্যন্ত ‘মৃত্যুফাঁদে’ পরিণত হয়।

কর্তৃপক্ষের ধারণা, নিহতদের মধ্যে অন্তত চারজন ব্রিটিশ নাগরিক। তাদের পুড়ে যাওয়া গাড়ির স্টিয়ারিং ডান পাশে ছিল, যা যুক্তরাজ্যের গাড়ির বৈশিষ্ট্য। এছাড়া আরও কয়েকজন বিদেশি নাগরিক নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Advertisement
Advertisement
Advertisement

জরুরি সেবা বিভাগ জানায়, সাতজন ব্যক্তি গাড়ি ফেলে পায়ে হেঁটে পালানোর সময় প্রাণ হারান। নিহতদের বেশিরভাগই বিদেশি নাগরিক বলে ধারণা করা হচ্ছে।

চুক্তি লঙ্ঘন করলে যুক্তরাষ্ট্রকে ‘উচিত জবাবের’ হুঁশিয়ারি ইরানেরIran-US-Diplomacy

স্পেন ও যুক্তরাজ্যের মধ্যে যাতায়াতকারী বাসিন্দা ডিন টেইলর বলেন, বিকল্প সড়ক ব্যবহার করে তিনি অল্পের জন্য এলাকা থেকে বের হতে পেরেছেন। তার ভাষায়, ‘‘পরিস্থিতি ছিল অত্যন্ত ভয়াবহ। এটি সত্যিই এক বিধ্বংসী ঘটনা।’’

এপি জানায়, শুক্রবার বিকেল পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। অন্তত ১৫০ জন অগ্নিনির্বাপক কর্মী এবং স্পেনের সামরিক জরুরি ইউনিটের ২২০ সদস্য আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। এরইমধ্যে ৩ হাজার ২০০ হেক্টরের বেশি বন ও কৃষিজমি পুড়ে গেছে।

হুয়ান ম্যানুয়েল মোরেনো বলেন, দুর্গম ও শুষ্ক ভূখণ্ডের কারণে আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়েছে। তার ভাষায়, তাপপ্রবাহে পুরো এলাকা অত্যন্ত শুষ্ক হয়ে যাওয়ায় ঝোপঝাড় ও ঘাস আগুনের আদর্শ জ্বালানিতে পরিণত হয়েছে। এর সঙ্গে বাতাস যুক্ত হয়ে পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শোক প্রকাশ করে বলেন, আলমেরিয়া প্রদেশের এই ভয়াবহ দাবানলের পরিণতি অত্যন্ত বেদনাদায়ক।

সাম্প্রতিক বছরগুলোতে স্পেনে ঘন ঘন তাপপ্রবাহ দেখা যাচ্ছে। অনেক এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের কারণে তাপপ্রবাহ ও শুষ্ক আবহাওয়ার তীব্রতা বাড়ায় ইউরোপজুড়ে দাবানলের ঝুঁকিও বেড়েছে। ফ্রান্সের দক্ষিণাঞ্চলেও চলতি সপ্তাহে বড় দাবানলে হাজার হাজার হেক্টর এলাকা পুড়ে গেছে এবং ১০ হাজারের বেশি মানুষকে সাময়িকভাবে সরিয়ে নেওয়া হয়েছে।

বিষয়: যুক্তরাজ্যনিহতজলবায়ু পরিবর্তনদাবানলস্পেন
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।