Advertisement Banner

বগুড়ায় ট্রেনের একাধিক বগি লাইনচ্যুত, হতাহতের শঙ্কা

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
বগুড়ায় ট্রেনের একাধিক বগি লাইনচ্যুত, হতাহতের শঙ্কা
ছবি: সংগৃহীত

বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে বেশ কয়েকজন যাত্রী হতাহতের আশঙ্কা করা হচ্ছে। আজ বুধবার এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার ফলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

ট্রেনটি ঢাকা থেকে নীলফামারী যাচ্ছিল।

এখন পর্যন্ত মৃত্যুর কোনো সংবাদ পাওয়া যায়নি। ট্রেনের ছাদে অনেক মানুষ থাকায় ছাদ থেকে পড়ে অনেকে আহত হয়েছেন। বগিগুলো উদ্ধারের জন্য কাজ চলছে বলে জানা যায়।

সম্পর্কিত