Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে
সিজিএস-এর মুক্ত আলোচনা সভা

“কোনো নিয়মই মানুষের বাকস্বাধীনতার অধিকার ক্ষুণ্ন করতে পারে না”

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ১৯: ৩৪
“কোনো নিয়মই মানুষের বাকস্বাধীনতার অধিকার ক্ষুণ্ন করতে পারে না”
খুলনায় আয়োজিত সিজিএস-এর মুক্ত আলোচনায় সভা। ছবি: ফেসবুক

কোনো নিয়মই মানুষের বাকস্বাধীনতা ও মতপ্রকাশের অধিকার ক্ষুণ্ন করতে পারে না বলে জানিয়েছে খুলনার ৪ আসনের বিএনপির সংসদ সদস্য আজিজুল বারী হেলাল।

Advertisement
Advertisement
Advertisement

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায় আজ মঙ্গলবার খুলনা প্রেস ক্লাব ব্যাঙ্কুয়েট হলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ: রাজনৈতিক পরিসরে নারী ও তরুণের ভবিষ্যৎ’ শীর্ষক এক মুক্ত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আজিজুল বারী হেলাল বলেন, “মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করলেও সমাজ ও রাষ্ট্রের নানা নিয়মের মধ্যে আবদ্ধ হয়ে পড়ে। তবে কোনো নিয়মই মানুষের বাক্‌স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকার ক্ষুণ্ন করতে পারে না। কারও বক্তব্যের সঙ্গে একমত না হলেও তার কথা বলার অধিকার রক্ষা করাই গণতান্ত্রিক মূল্যবোধের পরিচয়।”

আজিজুল বারী হেলাল তরুণদের কেবল মিছিলকারী বা ভোটার হিসেবে না দেখে রাজনৈতিক নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণে সম্পৃক্ত করতে হবে। তিনি বলেন, “বয়সের অজুহাতে তরুণদের দাবিয়ে না রেখে রাজনৈতিক দল ও সংগঠনে তাঁদের উপযুক্ত সুযোগ নিশ্চিত করা প্রয়োজন।”

Advertisement
Advertisement
Advertisement

খুলনা-২ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল তার বক্তৃতায় স্বীকার করেন যে পর্যাপ্ত নারী প্রার্থী গড়ে তুলতে না পারা তাঁদের রাজনৈতিক দুর্বলতা। তিনি সাম্য, মানবিক মর্যাদা ও দক্ষতার ভিত্তিতে নারী ও তরুণদের যোগ্য করে তোলার ওপর জোর দেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মো. নাসির উদ্দিন ধর্মীয় মূল্যবোধ ও যোগ্যতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনায় তরুণ ও নারীদের সম্পৃক্ত করার কথা বলেন।

সিপিবি নেতা অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার মতপ্রকাশের ক্ষেত্রে পরমতসহিষ্ণুতা ও দায়িত্বশীল আচরণ চর্চার আহ্বান জানান। বিএনপি নেতা শফিকুল আলম তুহিন দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে তরুণদের জাতীয় উন্নয়ন কর্মসূচিতে যুক্ত করার কথা উল্লেখ করেন। অন্যদিকে এনসিপি সংগঠক ডা. আবদুল্লাহ চৌধুরী জেন-জিদের ভাষা ও রাজনৈতিক আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট রাখার আহ্বান জানান। অনুষ্ঠানটিতে বিভিন্ন প্রশ্নের উত্তরের মাধ্যমে মুক্ত আলোচনার সমাপ্তি ঘটে।

অনুষ্ঠান সঞ্চালনায় সিজিএস প্রেসিডেন্ট জিল্লুর রহমান বলেন, গণতন্ত্রের সৌন্দর্য হলো মতপার্থক্য সত্ত্বেও সংলাপ অব্যাহত রাখা। আন্দোলনের পর ব্যাপক প্রত্যাশা থাকলেও বাস্তবতা হতাশাজনক। কেবল নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হলেই গণতন্ত্র নিশ্চিত হয় না; রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, আইন ও রাজনৈতিক সংস্কৃতিতে মৌলিক পরিবর্তন আনতে হবে। নারী ও তরুণদের প্রতিনিধিত্ব প্রতীকী না করে আইনি ও সামাজিক সুরক্ষা দিয়ে প্রাতিষ্ঠানিকভাবে নিশ্চিত করতে হবে।

বিষয়: খুলনাবিএনপিসংসদ সদস্যজামায়াতে ইসলামীইসলামী আন্দোলন বাংলাদেশ আলোচনা সভাএনসিপি
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প