Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

মিয়ানমারে প্রথম ধাপে নির্বাচনে এগিয়ে জান্তা-সমর্থিত দল

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ১৩: ০৮
মিয়ানমারে প্রথম ধাপে নির্বাচনে এগিয়ে জান্তা-সমর্থিত দল

মিয়ানমারে প্রথম ধাপের নির্বাচনে সেনাবাহিনী-সমর্থিত প্রভাবশালী রাজনৈতিক দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি) এগিয়ে রয়েছে। প্রাথমিক তথ্যের ভিত্তিতে দেশটির রাষ্টীয় গণমাধ্যমে এই খবর প্রচার করা হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চি সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করার প্রথমবারের মতো নির্বাচন আয়োজন করেছে জান্তা সরকার। এই নির্বাচন নিয়ে শুরু থেকেই আন্তর্জাতিক মহলে তীব্র বিতর্ক ও সমালোচনা থাকলেও তিন ধাপে ভোটগ্রহণের আয়োজন করেছে জান্তা সরকার।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত ২৮ ডিসেম্বর প্রথম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটের আংশিক ফল প্রকাশ করেছে দেশটির ইউনিয়ন নির্বাচন কমিশন (ইউইসি)। ৫৬টি আসনের ফলাফলে দেখা গেছে, প্রত্যাশিতভাবেই সেনাসমর্থিত দল বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছে, যদিও ভোটার উপস্থিতি ছিল কম।

গতকাল শুক্রবারের প্রকাশিত ফল অনুযায়ী, ইউএসডিপি নিম্নকক্ষ পিথু হুততাওয়ের ৪০টি আসনের মধ্যে ৩৮টিতে জয় পেয়েছে। শান ন্যাশনালিটিজ ডেমোক্রেটিক পার্টি (হোয়াইট টাইগার পার্টি নামে পরিচিত) এবং মন ইউনিটি পার্টি (এমইউপি) একটি করে আসন পেয়েছে।

Advertisement
Advertisement
Advertisement
বিতর্কের মধ্যেই মিয়ানমারে আজ ভোটগ্রহণ শুরুMyanmar

এছাড়া আঞ্চলিক ও রাজ্য পরিষদ বা স্টেট হুততাওয়ের ঘোষিত ১৫টি আসনের মধ্যে ইউএসডিপি জিতেছে ১৪টিতে। বাকি একটি আসনে জয় পেয়েছে আখা ন্যাশনাল ডেভেলপমেন্ট পার্টি।

উচ্চকক্ষ আমিয়োথা হুততাওয়ের ক্ষেত্রে এখন পর্যন্ত মাত্র একটি আসনের ফল ঘোষণা করা হয়েছে, যেখানে জয়ী হয়েছে ওয়া ন্যাশনাল পার্টি।

প্রথম ধাপে মোট কতটি আসনে ভোট হয়েছে, তা প্রকাশ না করে আসনভিত্তিকভাবে ফল জানাচ্ছে মিয়ানমারের নির্বাচন কমিশন।

এদিকে গত বুধবার জান্তা সরকার দাবি করেছে, প্রথম ধাপে ভোটার উপস্থিতি ছিল ৫২ শতাংশ, অর্থাৎ যোগ্য ভোটারদের অর্ধেকের বেশি ভোট দিয়েছেন।

নির্বাচনের দ্বিতীয় ধাপ ১১ জানুয়ারি আর তৃতীয় ধাপ ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানুয়ারির শেষে ফল ঘোষণা করা হবে বলে ধারণা করা হচ্ছে। মিয়ানমারের মোট ৩৩০টি নির্বাচনী এলাকার মধ্যে ২৬৩ এলাকায় নির্বাচন হবে। ৬৫টি টাউনশিপে ভোটগ্রহণ সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে।

বিষয়: ভোটাধিকারজান্তাভোটসেনাবাহিনীফল প্রকাশমিয়ানমারনির্বাচন
সর্বশেষ
  • ১

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ২

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৩

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৪

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৫

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।