Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

চাঁদপুরে ডাকাতি ও গৃহবধূ হত্যার ঘটনায় ননদ গ্রেপ্তার

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ১৪: ৪৬
চাঁদপুরে ডাকাতি ও গৃহবধূ হত্যার ঘটনায় ননদ গ্রেপ্তার

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার আলোচিত ডাকাতি ও গৃহবধূ হত্যাকাণ্ডের ঘটনার রহস্য দুই দিনের মধ্যে উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় নিহত গৃহবধূর ননদকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তিনি আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

Advertisement
Advertisement
Advertisement

গ্রেপ্তার হওয়া কাজী সুমাইয়া হোসেন মিনা (২৩) গতকাল বৃহস্পতিবার বিচারিক হাকিমের আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তিনি ব্যক্তিগত প্রতিশোধের জেরে ডাকাতির ঘটনা সাজিয়ে তার বড় ভাবি রিগান আক্তার মিমকে (২৬) শ্বাসরোধ করে হত্যা করেছেন বলে স্বীকার করেন।

বৃহস্পতিবার রাতে শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান এ তথ্য জানান।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত ১টা ৩৫ মিনিট থেকে ভোর সাড়ে ৩টার মধ্যে শাহরাস্তি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাওলা এলাকার একটি বাড়িতে এই ডাকাতি ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

Advertisement
Advertisement
Advertisement

এ ঘটনায় নিহতের বাবা মো. কবির হোসেন অজ্ঞাতনামা ব্যক্তিদের অভিযুক্ত করে একটি হত্যা মামলা দায়ের করেন।

চাঁদপুরে ডাকাতির সময় গৃহবধূকে হত্যা, আরেক নারী আহতdeadbody

মামলা দায়েরের পর চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। একই সঙ্গে ওসির নেতৃত্বে একটি বিশেষ তদন্ত দল আলামত সংগ্রহ ও তদন্ত শুরু করে।

পুলিশ জানায়, তদন্তকারীরা ঘটনাস্থলের বিভিন্ন আলামত, সাক্ষীদের বক্তব্য এবং প্রযুক্তিগত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে সন্দেহের ভিত্তিতে কয়েক ঘণ্টার মধ্যেই নিহতের ননদ সুমাইয়াকে আটক করে।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সুমাইয়া ব্যক্তিগত ক্ষোভের কারণে মিমকে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেন বলে পুলিশ জানায়। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

ওসি আরও জানান, তদন্তকে ভিন্ন খাতে প্রবাহিত করতে এবং হত্যাকাণ্ড ধামাচাপা দিতে সুমাইয়া ডাকাতির একটি সাজানো গল্প তৈরি করেছিলেন বলেও জবানবন্দিতে স্বীকার করেছেন।

নিহত রিগান আক্তার মিমের পরিবারে আড়াই বছর বয়সী মেয়ে সাইফা এবং চার মাস বয়সী ছেলে সিরাজ রয়েছে। ঘটনার সময় তার স্বামী রনি কর্মসূত্রে ঢাকায় ছিলেন।

বিষয়: গৃহবধূনিহতচাঁদপুরচট্টগ্রাম বিভাগশাহরাস্তিডাকাতিগ্রেপ্তারহত্যাকাণ্ড
সর্বশেষ
  • ১

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ২

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৩

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

  • ৪

    সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

  • ৫

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

সম্পর্কিত
  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প

  • ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    পশ্চিম ফিলিপাইনের পালাওয়ান দ্বীপের কাছে যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন নিহত এবং ৮০ জনের বেশি নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড। স্থানীয় সময় বুধবার রাতে পালাওয়ানের কোরন এলাকার জলসীমায় এমভি জুন অ্যাস্টার ফেরিতে আগুন লাগে। খবর রয়টার্স।