Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

হজ ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, দেশ ও জাতির কল্যাণে দোয়ার আহ্বান

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ০৮: ২২
হজ ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, দেশ ও জাতির কল্যাণে দোয়ার আহ্বান

২০২৬ সালের হজ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়েছে। গতকাল শুক্রবার রাত ১১টা ৩৫ মিনিটে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Advertisement
Advertisement
Advertisement

উদ্বোধনের পর প্রধানমন্ত্রী উদ্বোধনী ফ্লাইটে গিয়ে হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের কাছে দেশ ও জাতির কল্যাণে দোয়া কামনা করেন। হজযাত্রীরা “আল্লাহর মেহমান” এবং তাদের দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি—সেজন্য দেশের মানুষের মঙ্গল, শান্তি ও অগ্রগতির জন্য দোয়া করার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, দেশের সামনে থাকা বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবিলায় আল্লাহর সাহায্য কামনা করতে হবে। একই সঙ্গে জনগণের কল্যাণে নেওয়া সরকারি উদ্যোগগুলো সফলভাবে বাস্তবায়নের জন্যও দোয়া চান তিনি।

হজ ব্যবস্থাপনা নিয়ে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী জানান, সরকার দায়িত্বগ্রহণের আগেই অন্তর্বর্তী সময়ের মধ্যে বেশিরভাগ প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। এরপরও বর্তমান সরকার খরচ কমানোর চেষ্টা করেছে। তিনি বলেন, ‘‘চলতি বছর হজ ব্যয়ে অন্তত ১২ হাজার টাকা কমানো হয়েছে এবং আগামী বছর আরও কম খরচে হজ পালনের সুযোগ তৈরির চেষ্টা থাকবে।’’

Advertisement
Advertisement
Advertisement

পরে উদ্বোধনী ফ্লাইটটি রাত ১২টা ২০ মিনিটে সৌদি আরবের কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করে।

উদ্বোধনী ফ্লাইটে ৪১৯ জন হজযাত্রী ছিলেন। উদ্বোধনের দিন মোট ১৪টি ফ্লাইট পরিচালিত হয়, যার মধ্যে ১২টি জেদ্দা এবং দুটি মদিনায় অবতরণ করার কথা রয়েছে। এসব ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ছয়টি পরিচালনা করছে, আর সৌদি আরবের সাউদিয়া ও ফ্লাইনাস চারটি করে ফ্লাইট পরিচালনা করছে। প্রথম দিনেই মোট ৫ হাজার ৭৫৯ জন হজযাত্রী সৌদি আরবে রওনা হয়েছেন।

এর আগে প্রধানমন্ত্রী রাজধানীর আশকোনায় অবস্থিত হজ ক্যাম্প পরিদর্শন করেন এবং হজযাত্রীদের সঙ্গে কথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম (রিতা), স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয়: বিএনপিরাজধানীতারেক রহমানহজ ক্যাম্পহজ
সর্বশেষ
  • ১

    ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

  • ২

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ৩

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৪

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৫

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

সম্পর্কিত
  • ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

    ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

    ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে অংশ নেবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ বৃহস্পতিবার ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

  • এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    নারী এশিয়া কাপের অলিখিত নিয়ম হল, টুর্নামেন্ট জিততে হলে অন্তত একবার হলেও ভারতকে হারাতেই হবে। সাতবারের চ্যাম্পিয়ন দলটিকে হারিয়েই ৮ বছর আগে নিজেদের প্রথম ও একমাত্র এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবারের আসরে অবশ্য সেমিফাইনালেই সাক্ষাৎ হচ্ছে দুই দলের। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা নিগার সুল

  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক