
মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় বাসিলান প্রদেশের উপকূলে ৩৫০ জনেরও বেশি আরোহী নিয়ে একটি ফেরি ডুবে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেইসঙ্গে ৩১৬ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করেছেন ফিলিপাইন কোস্টগার্ডের সদস্যরা। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্থানীয় সময় গতকাল রোববার মধ্যরাতের পর এই দুর্ঘটনাটি ঘটে। যাত্রীবাহী জাহাজ এমভি তৃষা কার্স্টিন-৩ জাম্বোয়াঙ্গা বন্দর শহর থেকে দক্ষিণ সুলু প্রদেশের জোলো দ্বীপের দিকে যাচ্ছিল।
ফিলিপাইন কোস্টগার্ড জানিয়েছে, জাহাজটিতে নথিবদ্ধ ৩৩২ জন যাত্রী এবং ২৭ জন ক্রুসহ মোট ৩৫২ জন ছিলেন।
তুলনামূলকভাবে শান্ত পানিতে উদ্ধার অভিযান চালানোয় তল্লাশি ও উদ্ধার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব হয়েছে বলে রয়টার্সকে জানান সাউদার্ন মিনদানো ডিস্ট্রিক্টের কোস্টগার্ড কমান্ডার রোমেল দুয়া। এখনও ২৮ জন নিখোঁজ রয়েছেন। তিনি বলেন, এখনো ২৮ জন নিখোঁজ রয়েছেন।
দুয়া জানান, দুর্ঘটনার কারণ নির্ধারণে তদন্ত শুরু হয়েছে। উদ্ধার কাজে সহায়তার জন্য সামরিক বিমান ও জাহাজ মোতায়েন করা হয়েছে বলেও তিনি জানান।
ফিলিপাইনের বাসিলান দ্বীপ প্রদেশের গভর্নর মুজিভ হাতামান ফেসবুকে মিনদানোর ইসাবেলা বন্দরের দৃশ্যের ভিডিও শেয়ার করেন। সেখানে দেখা যায়, উদ্ধার হওয়া যাত্রীদের নৌকা থেকে নামানো হচ্ছে।
মুজিভ হাতামান স্থানীয় ডিজেডবিবি রেডিওকে জানান, উদ্ধার পাওয়া অধিকাংশই ভালো আছেন, তবে কয়েকজন বয়স্ক যাত্রীর জরুরি চিকিৎসা প্রয়োজন হয়েছে। তিনি আরও বলেন, উদ্ধার অভিযান চলাকালে কর্তৃপক্ষ এখনও যাত্রী তালিকা যাচাই করে দেখছে।
ফিলিপাইন দ্বীপপুঞ্জে ঘন ঘন ঝড়, জাহাজের রক্ষণাবেক্ষণের অভাব, অতিরিক্ত যাত্রী এবং বিশেষ করে প্রত্যন্ত প্রদেশগুলোতে নিরাপত্তা বিধি প্রয়োগে শিথিলতার কারণে সামুদ্রিক দুর্ঘটনা খুবই সাধারণ। দেশটিতে প্রতিবছর ফেরি দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যু হয়।

মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন
রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের
হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প