Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

থাইল্যান্ডে স্কুলে এলোপাতাড়ি গুলি, নিহত ৭

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬, ১১: ৫৩
থাইল্যান্ডে স্কুলে এলোপাতাড়ি গুলি, নিহত ৭
থাইল্যান্ডের ননথাবুরি প্রদেশের একটি স্কুলে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। ছবি: রয়টার্স

থাইল্যান্ডের ননথাবুরি প্রদেশের একটি স্কুলে এক ছাত্রের এলোপাতাড়ি গুলিতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় হামলাকারীও নিহত হয়েছে। হামলায় অন্তত ১৫ জন আহত হয়েছে, যাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Advertisement
Advertisement
Advertisement

স্থানীয় সময় আজ শুক্রবার ননথাবুরি প্রদেশের ব্যাং ক্রুয়াই জেলার ডেবসিরিন ননথাবুরি স্কুলে এ ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ননথাবুরি প্রাদেশিক পুলিশ কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল দেচরাপি কংদি রয়টার্সকে জানান, নিহতদের মধ্যে একজন শিক্ষক রয়েছেন এবং হামলাকারী শিক্ষার্থী নিজে গুলি চালিয়ে আত্মহত্যা করেছে।

পুলিশ আরও জানিয়েছে, হামলাকারী ওই স্কুলেরই একজন শিক্ষার্থী। তিনি নবম শ্রেণির একজন শিক্ষার্থী। থাইল্যান্ডে নবম শ্রেণির শিক্ষার্থীদের বয়স সাধারণত প্রায় ১৪ বছর হয়ে থাকে। তবে কী কারণে সে গুলি চালিয়েছে, সে বিষয়ে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

Advertisement
Advertisement
Advertisement

থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর হামলা, নিহত কয়েকজনThailand flag

জরুরি সেবাকর্মীদের প্রকাশ করা ছবিতে দেখা যায়, ব্যাংককের উত্তর-পশ্চিম উপকণ্ঠে অবস্থিত ডেবসিরিন ননথাবুরি স্কুল থেকে শিক্ষার্থীরা দ্রুত বেরিয়ে আসছে। এ সময় ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সও ছিল। একটি ছবিতে একজনকে অ্যাম্বুলেন্সের বাইরে স্ট্রেচারে শুয়ে থাকতে দেখা যায়। আরেকজনকে চিকিৎসা দিচ্ছিলেন একজন চিকিৎসাকর্মী।

এদিকে, স্কুলে গুলির ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল। তিনি বলেন, “এটি খুবই মর্মান্তিক ঘটনা। এমন ঘটনা কখনোই ঘটার কথা নয়। আমি শুধু নিহতদের জন্যই দুঃখিত নই, বরং এমন একটি ঘটনা আমাদের দেশে ঘটেছে–এ জন্যও গভীরভাবে ব্যথিত। আমাদের দেশে কীভাবে এমন ঘটনা ঘটতে পারে?”

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে দক্ষিণ থাইল্যান্ডের হাট ইয়াই জেলায় একটি স্কুলে বন্দুকধারীর হামলায় একজন শিক্ষক নিহত এবং এক শিক্ষার্থী আহত হন।

বিষয়: নিহতগুলিস্কুলশিক্ষকথাইল্যান্ডহামলাবন্দুক হামলা
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প