Advertisement Banner

তুরাগে লাশ পাওয়া নিয়ে আওয়ামী লীগের দাবি নাকচ পুলিশ হেডকোয়ার্টার্সের

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
তুরাগে লাশ পাওয়া নিয়ে আওয়ামী লীগের দাবি নাকচ পুলিশ হেডকোয়ার্টার্সের
বাংলাদেশ পুলিশ। ফাইল ছবি

তুরাগ নদীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের বেশ কয়েকজন নেতা-কর্মীর লাশ ভেসে ওঠার সামাজিক যোগাযোগমাধ্যমের একটি দাবিকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ পুলিশ। একই সাথে এই ভিত্তিহীন গুজবে কান না দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

আজ শনিবার পুলিশ হেডকোয়ার্টার্স থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে তুরাগ নদীতে ভেসে উঠল আওয়ামী লীগ-ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ শিরোনামে যে পোস্টটি ছড়িয়ে পড়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে ছড়ানো হচ্ছে।

পুলিশ জানিয়েছে, এ ধরনের কোনো ঘটনার সত্যতা পাওয়া যায়নি।

বিবৃতিতে অভিযোগ করা হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোবল ভেঙে দেওয়ার চেষ্টায় একটি স্বার্থান্বেষী মহল এই অপপ্রচার চালাচ্ছে।

মিথ্যা তথ্য ছড়ানোর এই অপপ্রচারের সাথে জড়িতদের শনাক্ত করতে পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে এবং দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

একই সাথে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া যেকোনো গুজব বা যাচাই না করা তথ্যে কান না দেওয়ার জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি।

সম্পর্কিত