
মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।
পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে— গণমাধ্যমে প্রচারিত এমন খবর সঠিক নয় বলে জানিয়েছে তথ্য অধিদপ্তর।
আজ শুক্রবার দুপুরে নির্বাচন কমিশনের বরাত দিয়ে তথ্য অধিদপ্তরের দেওয়া এক তথ্যবিবরণীতে এই তথ্য জানানো হয়েছে।
তথ্যবিবরণীতে জানানো হয়েছে, ‘‘পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন, এ মর্মে ইসিকে উদ্ধৃত করে যে সংবাদটি প্রচারিত হচ্ছে তা সঠিক নয়।’’
এই বিষয়ে প্রকাশিত সংবাদ প্রত্যাহার বা বন্ধ রাখার জন্য নির্বাচন কমিশন অনুরোধ করেছে বলেও তথ্যবিবরণীতে উল্লেখ করা হয়েছে।
ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতেও জানানো হয়, পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে— গণমাধ্যমে প্রচারিত এমন খবর সঠিক নয়।
তবে আজ শুক্রবার সকালে নির্বাচন কমিশন সচিবালয়ে সিনিয়র সচিব আখতার আহমেদ পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচন বন্ধের সিদ্ধান্তের তথ্য চরচাকে নিশ্চিত করেন। তিনি বলেন, ‘‘মহামান্য আদালত আমাদের বলেছেন, পাবনা-১ ও পাবনা-২ আসনে আমরা যেন কোনো ভোটের কার্যক্রম না করি। সেই জন্য এই দুই আসনে ভোটের কার্যক্রম আপাতত বন্ধ করা হয়েছে।’’

মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন
রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের
হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প