চরচা প্রতিবেদক

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানে শিক্ষার্থী ও সাংবাদিকদের মারধরের ঘটনায় চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম।
তিনি জানান, ঘটনা তদন্তে চার পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। আরও দুই-তিনজনকে শনাক্তের চেষ্টা চলছে। শনাক্ত হলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে প্রত্যাহার হওয়া সদস্যদের নাম প্রকাশ না করার সিদ্ধান্তের কথাও জানান তিনি।
গতকাল সোমবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানে ডিসি মাসুদ আলমের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চলাকালে ঢাবির শিক্ষার্থী ও কয়েকজন সাংবাদিককে মারধর ও হেনস্তা করে কয়েকজন পুলিশ সদস্য। ঘটনাটির ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়।
ঘটনার প্রতিবাদে আজ মঙ্গলবার দুপুরে শাহবাগ থানার সামনে বিক্ষোভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা ডিসি মাসুদ আলমের অপসারণসহ তিন দফা দাবিও জানায়।