Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

‘চোখের সামনে সব পুড়ে ছাই’

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ২০: ৪১
‘চোখের সামনে সব পুড়ে ছাই’

রাজধানীর বনানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তেই একের পর এক ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার বিকাল সোয়া পাঁচটার দিকে আগুন ছড়িয়ে পড়লে পুরো এলাকায় আতঙ্ক তৈরি হয়। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

Advertisement
Advertisement
Advertisement

ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. শাহজাহান শিকদার বলেন, “৫টা ২২ মিনিটে আগুনের খবর পাওয়া মাত্রই ইউনিট পাঠানো হয়। পরে আগুনের তীব্রতা দেখে ইউনিট বাড়ানো হয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।”

স্থানীয়রা জানান, কয়েক শতাধিক ঘর পুড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আগুন লাগার পর বাসিন্দারা কিছুই বাঁচাতে পারেননি। বস্তিবাসী সুমন মিয়া বলেন, “চোখের সামনে সব পুড়ে গেল। বাচ্চাদের বই–কাপড় কিছুই রইল না। এখন আমরা কোথায় রাত কাটাবো?”

আরেক বাসিন্দা ফারুক আহমেদ বলেন, “আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ল যে কিছু নেওয়ার সুযোগই পাইনি। এখন মাথা গোঁজার ঠাঁই নেই।”

Advertisement
Advertisement
Advertisement

ফায়ার সার্ভিস জানিয়েছে, সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। মোট ১৯টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করছে। ঘিঞ্জি পরিবেশ ও ঘরগুলোর ঘনবসতির কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনাস্থলে পুলিশ, সেনাবাহিনী, স্কাউট, রেড ক্রিসেন্টসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন পানি সরবরাহ ও মানুষ সরিয়ে নেওয়ার কাজে যুক্ত হয়েছে। বনানী থানার ওসি রাসেল সারোয়ার জানান, পুরো এলাকা ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং বস্তিবাসীদের সরিয়ে নেওয়া হচ্ছে। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। নিয়ন্ত্রণে এলে তদন্ত শুরু হবে বলে জানিয় তিনি।

রাজধানীর অভিজাত এলাকা গুলশান–বনানীর পাশে প্রায় ৯০ একর জমিতে গড়ে ওঠা এই বস্তিতে প্রায় ১০ হাজারের বেশি ঘর। এই এলাকায় প্রায়ই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা যায়, চলতি বছরের ২১ ফেব্রুয়ারি রাতে বড় অগ্নিকাণ্ডে কয়েক ডজন ঘর পুড়ে যায়। এছাড়া গত বছরের ২৪ মার্চ ও ১৮ ডিসেম্বরেও ভয়াবহ আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পুড়ে যায় অন্তত দুই শতাংশ ছোট-বড় ঘর।

বিষয়: রাজধানীআগুনকড়াইল বস্তিবনানীগুলশানঅগ্নিকাণ্ডপুলিশসেনাবাহিনীফায়ার সার্ভিস
সর্বশেষ
  • ১

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ২

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৩

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৪

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৫

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।